img

৫.৫ মাত্রার কম্পনে কেঁপে উঠল পেরু, নিহত ৫

প্রকাশিত :  ১৮:৫০, ১৯ জুলাই ২০২৬

৫.৫ মাত্রার কম্পনে কেঁপে উঠল পেরু, নিহত ৫

পেরুর মধ্যাঞ্চলে শনিবার রাতে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। রোববার (১৯ জুলাই) স্থানীয় সংবাদপত্র লা রিপাবলিকা-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি দেশটির চুপাকা (Chupaca) শহরের কাছে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে আঘাত হানে। অগভীর উৎপত্তিস্থলের কারণে ক্ষয়ক্ষতির তীব্রতা বেশি ছিল।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চোঙ্গোস বাজো জেলায়। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রাণহানির সবকটি ঘটনা এই জেলাতেই ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

শক্তিশালী এই কম্পনে ওই অঞ্চলের বেশ কয়েকটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য উপদ্রুত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে তারা সেখানে অনুসন্ধান, উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক এর আরও খবর

img

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

প্রকাশিত :  ০৯:৪১, ২১ জুলাই ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক নারীর সঙ্গে ব্যক্তিগত ভিডিওটি আসল বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। মঙ্গলবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

রিউমর স্ক্যানার জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট পাওয়া যাচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই নয়, বরং আসল।

ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। তা ছাড়া, অডিওতেও কোনো অসংগতি নেই।

কনটেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।

এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে ফেক ও এআই ভিডিও দাবি করা হয়েছিল। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো ভিডিওটি আসল চিহ্নিত হওয়ার পর জেলা জামায়াতের পক্ষ থেকে মেয়েটি এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করা হয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর