কালিয়া পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নড়াইল থেকে এম আল-আমীন: পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়াইল জেলার কালিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌর শাখার আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌর শাখার আমির মাওলানা নওশের আলী সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মহফিলে প্রধান অতিথি ছিলেন জননেতা মাওঃ ওবায়দুল্লাহ কায়সার,মজলিসে শূরা সদস্য এবং সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা। অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও সিয়াম সাধনার মাহাত্ম্য নিয়ে সারগর্ভ আলোচনা করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন, মোল্লা কামরুল ইসলাম, সেক্রেটারি কালিয়া পৌর শাখা। আগত মেহমানদের ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ষোষণা করেন।



















