img

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম ইউকে ও সমমনা ইসলামী দলসমূহ

প্রকাশিত :  ১৫:০৯, ১১ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:১৫, ১১ জুন ২০২৫

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম ইউকে ও সমমনা ইসলামী দলসমূহ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে বিশেষ শুভকামনা সূচক বার্তা দিয়েছে বৃহত্তম ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম ইউ কে ও যুক্তরাজ্যের সমমনা ইসলামী দল সমুহ। ৮ ই জুন রবিবার হেফাজতে ইসলাম ইউকের খাস কমিটির গুরুত্বপূর্ণ একটি মিটিং থেকে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে এ বার্তা প্রেরণ করা হয়। এতে সমমনা বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ও যোগদান করেন। সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ইউকের মুহতারাম সভাপতি শায়খুল হাদীস মুফতি আবদুর রহমান মনোহরপূরী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন হেফাজত ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া। মিটিংয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সার্বিক বিভিন্ন দিক বিবেচনা করে  আলোচনায় অংশ নেন হেফাজতে ইসলাম ইউকে’র উপদেষ্টা মাওলানা আব্দুল কাদির সালেহ, সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহ-সভাপতি মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী, সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি মুফতি মওছুফ আহমদ,জয়েন্ট সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদ, সহ-সেক্রেটারি মুফতি সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ট্রেজারার মাওলানা কামরুল হাসান খান।
গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিংয়ে 
 বিশেষ আলোচনায় ইউকে হেফাজত নেতৃবৃন্দ তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে বলেন, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর, সময়ের প্রেক্ষাপটে অতীব গুরুত্বপূর্ণ। এ সফরে ডঃ মুহাম্মদ ইউনূস এর জন্য কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড প্রাপ্তি  এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কে নির্দ্বিধায় বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক সাফল্য আখ্যায়িত করা যায়। এর দ্বারা দু-দেশের সম্পর্ক নতুন প্রেরণায় উজ্জীবিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হেফাজত নেতৃবৃন্দ।  হেফাজত নেতৃবৃন্দ তাদের আলোচনায় উদ্বেগ প্রকাশ করে বলেন ফ্যাসিবাদী শক্তির দোসরেরা  অন্তর্বর্তী সরকার ও এর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে তাদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে দুর্নাম ছড়াতে ব্যস্ত। মূলতঃ  পরাজিত শক্তি টি ধুম্রজাল, অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডার আশ্রয় নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার মাধ্যমে নিজেদের ঘুরে দাঁড়াবার চোর দরজা অন্বেষণের দূরভিসন্ধিতে লিপ্ত। এঅপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দেয়া নিঃসন্দেহে ঐতিহাসিক শাপলা চত্বর ও জুলাই বিপ্লবের শহীদানের বুকের তাজা রক্তের সাথে বেঈমানির শামিল। বছরের পর বছর জগদ্দল পাথরের ন্যায় ক্ষমতার মসনদে চেপে বসা অপশক্তির কোন ষড়যন্ত্রের শিকারে পরিণত না হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানান হেফাজতে ইসলাম ইউকে নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরো বলেন যদি প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য আগমন কে কেন্দ্র করে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কোন অপতৎপরতা চালানো হয়, তাহলে কমিউনিটির আপামর জনসাধারণকে সচেতন ভূমিকা পালন করে শক্ত ভাবে এমন উশৃংখল পরিবেশ রুখে দিতে হবে। সর্বস্তরের উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দের গুরু দায়িত্ব হলো,ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির মোকাবেলা করা। ইউকে হেফাজত ও সমমনা ইসলামী দল সমুহ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে শক্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এতে দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি ভিত্তিতে সময়ের অপরিহার্য দাবি।

কমিউনিটি এর আরও খবর

img

কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলরদের আনুষ্টানিক প্রচারণার সূচনা

প্রকাশিত :  ০৬:১৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি কাউন্সিল নির্বাচনের আনুষ্টানিকভাবে প্রচারণার কার্যক্রম শুরু হলো লন্ডন বারা অফ ইলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সাউথ হলে। রবিবার দুপুরে কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার আয়োজনে সাউথহল টাউন হলের সামনে প্রার্থী পরিচিতি ও আনুষ্টানিক প্রচারনার শুভসূচনা করা হয়।

বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীদের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিং কনজারভেটিভ চেয়ারম্যান ফাবিও কনট্রি , ইলিং সাউথহল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, কাউন্সিলর জুলিয়ান গালান্ট,কাউন্সিলর সীমা কুমার, অক্সফোর্ডের বাংলাদেশী কাউন্সিলর আব্দুল মুবিন ও অন্যান্য কমিউনিটির প্রার্থী সহ মোট ২৬ জন ক্যান্ডিডেট। এর মধ্যে ১৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী।

বাংলাদেশী প্রার্থীরা হলেন- শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া (সাউথহল ব্রডওয়ে ), ফিরোজ হায়াৎ খান ও মোঃ তোতা মিয়া (সাউথহল ওয়েস্ট ওয়ার্ড ) , বাবুল সরকার, মাঈন উদ্দিন মঈন, দুলু খান (ডোরমার্স ওয়েলস্ ওয়ার্ড), জসিম উদ্দিন মির্জা, খন্দকার আব্দুর রহমান, বাংলাদেশী কনজারভেটিভ নেত্রী ও কেন্ডিডেট সাবিকুন নাহার (সাউথহল গ্রীন), রফিক ইসলাম, আবুল কালাম আজাদ সরকার, নজরুল ইসলাম (লেডি মার্গারেট ওয়ার্ড),

এবং আমিনুর রহমান (অনি) নরউড গ্রীন থেকে প্রার্থীতা করছেন।

প্রার্থীতা শুভ সূচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের মেম্বার আব্দুর রব এবং ইসলাম ভাই সহ সাউথহল বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলিং সাউথহলের কনজারভেটিভ পার্টির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আগামী ৭ মে যুক্তরাজ‍্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ, লেবার, গ্রীন, লিবডেমসহ একাধিক দল থেকে মেয়র-কাউন্সিলার ও স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


কমিউনিটি এর আরও খবর