img

গোপালগঞ্জে ৬ গাড়ির সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ২০

প্রকাশিত :  ০৬:১৯, ১৫ জুন ২০২৫

গোপালগঞ্জে ৬ গাড়ির সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ২০

গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

রবিবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলে যাত্রীদের উদ্ধারকালে আরো তিনটি বাস ও একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ছয়টি বাসের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন।

তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে ২ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

জাতীয় এর আরও খবর

img

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

প্রকাশিত :  ০৮:৫৬, ২৫ মে ২০২৬

ঝিনাইদহে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার (২৫ মে) সকালে তিনি জামিন পেয়ে কারামুক্ত হন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তারেককে গ্রেফতার করে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা ওই দিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন এবং সেখানে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়।

গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন এবং পরে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের হয়।

তিনি আরও বলেন, এই মামলার আসামি হিসেবেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলমান আছে।

জাতীয় এর আরও খবর