img

উৎসবমুখর পরিবেশে ইউকেবিসিসিআই এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

প্রকাশিত :  ০৭:৫৮, ০১ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:১৯, ০১ জুলাই ২০২৫

উৎসবমুখর পরিবেশে ইউকেবিসিসিআই এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বৃটিশ-বাংলাদেশী ব‍্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই) এর সাধারণ সভা ও নির্বাচন  উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে । গত বৃহস্পতিবার দুপুরে ইস্ট লন্ডনের গ্র্যান্ড রসই রেস্টুরেন্টে বিপুলসংখ্যক প্রবাসী ব্যবসায়ী’র উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়।

শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন এবং রিপোর্ট পেশ করেন সংগঠনের প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া (এমবিই), ফাইনেন্স ডাইরেক্টর কামরু আলী বার্ষিক রিপোর্ট পেশ করেন।ইন্টারন‍্যাশনাল ট্রেড এফেয়ার্স রহিমা মিয়ার পরিচালনায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইউকেবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট ও পরিচালক নজমুল ইসলাম নুরু।

নির্বাচন ঘোষিত নতুন কমিটির সদস্যরা হলেন, প্রেসিডেন্ট এম.জি. মৌলা মিয়া এমবিই, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম খালিক জামাল, ভাইস প্রেসিডেন্ট মোঃ পাবেল কাদির চৌধুরী, আর্থ বিষয়ক পরিচালক ড. জশ ইউ আহমেদ, আইন বিষয়ক পরিচালক ব্যারিস্টার আনোয়ার মিয়া, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক পরিচালক মিস রহিমা মিয়া, সদস্য ও জনসংযোগ বিষয়ক পরিচালক মোঃ সাইফুল আলম, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সহকারী পরিচালক মিসেস ফারজানা হোসেন নীলা।

এ সময় বক্তরা বলেন, ইউকেবিসিসিআই শুধু লন্ডনভিত্তিক কোন সংগঠন নয়, এর বাইরেও এর কার্যক্রম অব্যাহত আছে। সংগঠনের একটি বোর্ডের মাধ্যমে সারা বছর নানা ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়। ইউকেবিসিসিআই চেয়ারম‍্যান ইকবাল আহমেদ অবিই, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ডাইরেক্টর  বজলুর রশিদ এমবিইসহ বৃটেনের স্বনামধন্য ব্যবসায়িরা এই পরিচালনা পর্ষদে আছেন। রয়েছে বিভিন্ন রিজিওনাল কমিটি। বোর্ডের অন্যান্য ডাইরেক্টরা হলেন, সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, জামাল উদ্দিন মোকদ্দুস, হারুন মিয়া, অলি খান এমবিই।

সংগঠনের ডাইরেক্টর সহ বিভিন্ন রিজিওনাল প্রধান হিসাবে  দায়িত্বে আছেন, মিডল্যান্ডস অঞ্চলের আঞ্চলিক প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমদ, ইস্ট অব ইংল্যান্ড আঞ্চলিক প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, বাংলাদেশ অঞ্চলের আঞ্চলিক প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, লন্ডন অঞ্চলের কনভেনর কামরু আলী, ওয়েস্ট অব ইংল্যান্ড অঞ্চলের কনভেনর করিম মিয়া শামীম।

পরিচালনা পর্ষদ বিদায়ী কমিটির নিষ্ঠা ও পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পূর্ববর্তী পদে থাকা পরিচালকদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।পরিচালক ও সদস্যরা সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট এম.জি. মৌলা মিয়া এমবিইকে আন্তরিক অভিনন্দন জানান।  

প্রেসিডেন্ট মৌলা মিয়া এমবিই তাঁর বক্তব্যে বলেন, এখন ইউকেবিসিসিআই জন্য নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে চলার উপযুক্ত সময়। বিদ্যমান ব্যবসাগুলিকে সহায়তা করার পাশাপাশি নতুন উদ্যোক্তা ও অংশীদারিত্বের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ ও অগ্রাধিকার।

কমিউনিটি এর আরও খবর

img

কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলরদের আনুষ্টানিক প্রচারণার সূচনা

প্রকাশিত :  ০৬:১৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি কাউন্সিল নির্বাচনের আনুষ্টানিকভাবে প্রচারণার কার্যক্রম শুরু হলো লন্ডন বারা অফ ইলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সাউথ হলে। রবিবার দুপুরে কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার আয়োজনে সাউথহল টাউন হলের সামনে প্রার্থী পরিচিতি ও আনুষ্টানিক প্রচারনার শুভসূচনা করা হয়।

বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীদের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিং কনজারভেটিভ চেয়ারম্যান ফাবিও কনট্রি , ইলিং সাউথহল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, কাউন্সিলর জুলিয়ান গালান্ট,কাউন্সিলর সীমা কুমার, অক্সফোর্ডের বাংলাদেশী কাউন্সিলর আব্দুল মুবিন ও অন্যান্য কমিউনিটির প্রার্থী সহ মোট ২৬ জন ক্যান্ডিডেট। এর মধ্যে ১৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী।

বাংলাদেশী প্রার্থীরা হলেন- শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া (সাউথহল ব্রডওয়ে ), ফিরোজ হায়াৎ খান ও মোঃ তোতা মিয়া (সাউথহল ওয়েস্ট ওয়ার্ড ) , বাবুল সরকার, মাঈন উদ্দিন মঈন, দুলু খান (ডোরমার্স ওয়েলস্ ওয়ার্ড), জসিম উদ্দিন মির্জা, খন্দকার আব্দুর রহমান, বাংলাদেশী কনজারভেটিভ নেত্রী ও কেন্ডিডেট সাবিকুন নাহার (সাউথহল গ্রীন), রফিক ইসলাম, আবুল কালাম আজাদ সরকার, নজরুল ইসলাম (লেডি মার্গারেট ওয়ার্ড),

এবং আমিনুর রহমান (অনি) নরউড গ্রীন থেকে প্রার্থীতা করছেন।

প্রার্থীতা শুভ সূচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের মেম্বার আব্দুর রব এবং ইসলাম ভাই সহ সাউথহল বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলিং সাউথহলের কনজারভেটিভ পার্টির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আগামী ৭ মে যুক্তরাজ‍্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ, লেবার, গ্রীন, লিবডেমসহ একাধিক দল থেকে মেয়র-কাউন্সিলার ও স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


কমিউনিটি এর আরও খবর