img

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

প্রকাশিত :  ০৬:৫৮, ০৪ অক্টোবর ২০২৫

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

আজ শনিবার (০৪ অক্টোবর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম । সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।

হিজরি ৫৬১ সালের এ দিন বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। মূলত, তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝায়। এটি আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে পালিত হয়।

তিনি ইরানের জিলান নগরীতে ৪৭০ হিজরিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ এবং মাতা ছিলেন বিবি ফাতেমা। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন।

হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর অবদান মুসলিম বিশ্বে অনন্য। তিনি মুসলিম সমাজে চিরস্মরণীয় হয়ে আছেন। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে তার জন্য দোয়া-মোনাজাত করা হয় এবং তার জীবনী আলোচনা করা হয়। এই দিনটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। 

ধর্ম এর আরও খবর

img

ওমরাহর শেষ তারিখ জানাল সৌদি সরকার

প্রকাশিত :  ১০:০৭, ২৮ এপ্রিল ২০২৬

সৌদি আরবের নাগরিক, সেখানে বসবাসরত প্রবাসী এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর নাগরিকরা আগামী ১৫ জিলকদ, অর্থাৎ ৩ মে পর্যন্ত পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন।

\r\n

হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ওমরাহ পালনের জন্য তাদের আলাদা কোনো হজ পারমিট বা অনুমতির প্রয়োজন হবে না।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দিষ্ট সময় পর্যন্ত মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিশেষ শিথিলতা বজায় থাকবে। এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত ১ জিলকদ অর্থাৎ ১৯ এপ্রিলের মধ্যে সব বিদেশি ওমরাহ যাত্রীকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। মূলত বিদেশ থেকে হজে আসা ব্যক্তিদের ভিড় সামাল দিতে এবং হজের প্রস্তুতি শুরু করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

হজ মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগে অভ্যন্তরীণ ওমরাহ যাত্রীদের জন্য এটিই শেষ সুযোগ। ফলে মক্কার মসজিদুল হারামে এখন সৌদি নাগরিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চল ও প্রদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ মক্কায় আসায় কাবা শরীফ সংলগ্ন হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে এবং আবাসন সংকট তৈরি হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩ মে’র পর হজের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন নির্দিষ্ট পারমিট বা অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করা আইনত দণ্ডনীয় হবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ শেষ করে মক্কা ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।