img

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

প্রকাশিত :  ০৬:২৯, ০৯ অক্টোবর ২০২৫

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

আফ্রিকার সবচেয়ে পুরোনো জাতীয় দল, আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবারের শিরোপাজয়ী দল আবার ফিরছে বিশ্বমঞ্চে। বাছাইয়ে এক ম্যাচ বাকি রেখেই আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মিশর। ফারাওদের জয়ের নায়ক দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফ্রিকার এই দলটি। 

গতকাল বুধবার (৮ অক্টোবর) জিবুতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুই গোল করেন লিভারপুল তারকা সালাহ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে মিশর।

২০১৮ সালের বিশ্বকাপে খেলেছিল সালাহর মিশর। তবে সে সময় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইনজুরির কারণে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ফাইনালে কাঁধের চোটে পড়েছিলেন সালাহ। ওই বিশ্বকাপে মিশর তিনটি ম্যাচই হেরেছিল। প্রতিপক্ষ ছিল স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে ও সৌদি আরব।

এইবার আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি নয়টি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।

গ্রুপ ‘এ’-তে মিশরের পর দ্বিতীয় স্থানে আছে বুরকিনা ফাসো, যারা সিয়েরা লিওনকে ১-০ গোলে হারিয়েছে। ইথিওপিয়া ১-০ গোলে জিতেছে গিনি-বিসাউয়ের বিপক্ষে। 

গ্রুপ ‘ডি’-তে দারুণ নাটকীয় ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৩-৩ সমতায় ফিরে এসেছে কেপ ভার্দে। এই ড্রয়ের ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে আরও একধাপ এগিয়েছে দলটি। দুই পয়েন্ট পিছিয়ে আছে ক্যামেরুন, যারা মরিশাসকে ২-০ গোলে হারিয়েছে। একই গ্রুপে অ্যাঙ্গোলা ২-২ গোলে ড্র করেছে এসওয়াতিনির (সাবেক সোয়াজিল্যান্ড) সঙ্গে।

গ্রুপ ‘আই’-তে ঘানা ৫-০ ব্যবধানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে চলে এসেছে। শেষ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের জায়গা। দ্বিতীয় স্থানে আছে মাদাগাস্কার, যারা কোমোরোসকে ২-১ গোলে হারিয়েছে। এছাড়া মালি ২-০ গোলে চাদকে হারিয়েছে। নাইজার ৩-১ গোলে হারিয়েছে কঙ্গোকে, আর জাম্বিয়া ১-০ গোলে জিতেছে তানজানিয়ার বিপক্ষে।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

মুসলিম ফুটবলারদের সম্মানে ফিফার নতুন নিয়ম

প্রকাশিত :  ১৩:৫১, ২৭ জুন ২০২৬

ফুটবলে অ্যালকোহল স্পন্সরশিপ নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মিসরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি ধর্মীয় বিশ্বাসের কারণে অ্যালকোহল ব্র্যান্ড-সম্পৃক্ত ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

যে কারণে এবারের বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। এই পরিবর্তন আসলে আনা হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার সময়।

এবারের বিশ্বকাপে অনলাইনে ভোট দিয়ে সমর্থকরাই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচন করছেন। এই পুরস্কার দেওয়াতে ফিফাকে সহায়তা করছে মাইকেল আলট্রা নামে একটি ব্র্যান্ড।

সাধারণত, ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় পুরস্কারজয়ী ফুটবলার ট্রফি হাতে স্পন্সরের নামের ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। তাদের ট্রফিতেও থাকে স্পন্সরের নাম। পরে সেই ছবি ফিফা নিজেদের সমাজমাধ্যমে আপলোড করে।

এবার একটি ছোট্ট পরিবর্তন আনা হয়েছে- এই পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে। এর পেছনে রয়েছে একটি ধর্মীয় কারণ। এ জন্যই ফিফা মূলত মুসলিম প্লেয়ারদের জন্য এই পরিবর্তন করেছে। যেহেতু এই ব্র্যান্ড একটি মাদক ব্র্যান্ড এবং ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ, তাই এই পরিবর্তন ফিফার। 

মুসলিম প্রধান দেশে মদপান নিয়ে কড়া আইন রয়েছে। তাই কোনও মুসলিম ফুটবলার যদি ম্যাচের সেরা হন, তার পুরস্কারের ব্যাকড্রপ থেকে ওই কোম্পানির নাম সরিয়ে দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই এই নিয়ম প্রয়োগ হয়েছে কানাডার ইসমাইল কোনে, কাতারের মাহমুদ আবুনাদা, ইসমাইল সাইবাড়িদের উপর। মুসলিম ফুটবলরদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির নাম দেখানোর পরিবর্তে ব্যাকড্রপে শুধু লেখা Superior player of the match ও তার সঙ্গে ফিফা বিশ্বকাপের লোগো রাখা হচ্ছে। ট্রফির নকশা একই থাকছে। সরে যাচ্ছে মদ কোম্পানির নাম।

২০২২ সালে কিলিয়ান এমবাপ্পে ম্যাচের সেরা হওয়ার পর এই পুরস্কারে মদ প্রস্তুতকারক সংস্থার লোগোতে হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। কারণ, তিনি কোনও মদ বা জুয়া সংস্থার হয়ে কোনও বিজ্ঞাপন প্রচার করবেন না। এমনকি ঘরোয়া ফুটবলেও এখন অনেক নিয়ম বদল হয়েছে। 

এখন ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি অনেক ক্ষেত্রেই শ্যাম্পেনের বদলে নন অ্যালকোহলিক শ্যাম্পেন ব্যবহার করা হয়। তবে ফিফার এই নিয়ম ইতিমধ্যেই প্রশংসা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।