img

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

প্রকাশিত :  ০৫:৪০, ০২ ডিসেম্বর ২০২৫

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। মঙ্গলবার ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। 

হিমেল হাওয়া ও বাতাস যেন আগেভাগেই এসে পৌঁছেছে দেশের উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে। প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর ঠান্ডা। 

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, আজ মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কৃষকরা জানান, আমাদের এলাকাই এখন আমন ধান উঠার কাজের মৌসুম। কিন্তু সকালে যে ঠান্ডা থাকে—তাতে ঘর থেকে বের হওয়া খুবই কঠিন। কাজ না করলে তো সংসার চলবে না। তাই কাজ করার জন্য বের হতে হচ্ছে। এছাড়া ঘন কুয়াশা ও শীতের কারণে কাজে বিঘ্ন ঘটছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন গণমাধ্যমকে বলেন, ৯টি উপজেলাতে ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল ক্রয় করা হচ্ছে। তা তালিকা করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।


img

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

প্রকাশিত :  ০৮:৫৫, ১৮ এপ্রিল ২০২৬

খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য কর্তব্যরত অবস্থায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মৃত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। পুলিশ বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।

মৃত্যুর বিষয়টি খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সম্রাট বিশ্বাস আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।’

বাংলাদেশ এর আরও খবর