img

ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে পারিবারিক নৈশভোজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৫:৪৩, ০৭ জানুয়ারী ২০২৬

ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে পারিবারিক নৈশভোজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের ফটিকছড়িবাসীর সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে গত ৩১শে ডিসেম্বর ২০২৫ বুধবার এক পারিবারিক নৈশভোজ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সদস্য সচিব শেখ মোঃ নাসের এর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আজমল করিম জুয়েল। ফটিকছড়ি কমিউনিটির সাবেক সভাপতি জনাব ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে অসুস্থ কমিউনিটি ব্যক্তিত্ব সলিসিটর জাগির হোসেন, ইয়াসিন আলতাফ (পারভেজ),মোঃ আনিস মোরশেদ এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং দোয়া করা হয়।

প্রোগ্রামে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর আকতারুল আলম, সওকত ওসমান, সদস্য সরোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, ইমদাদ হোসেন, জয়নাল আবেদীন, ইব্রাহিম জাহান, সৈয়দ রাসেল,  মো: আলম, ওয়াহিদ,  মো:  আনোয়ার, মো: কামাল উদ্দিন, আলতাফ হোসেন, মাসুদসহ আরো অনেক।

সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি দিকনির্দেশনামুলক সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে ও নৈশভোজ এবং সুন্দর একটি আনন্দঘন পরিবেশে কেক কেটে নতুন বর্ষবরণ ২০২৬ কে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

কমিউনিটি এর আরও খবর

img

ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ কর্তৃক জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

প্রকাশিত :  ০৯:১১, ২৪ মে ২০২৬

যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার সিটি শাখার উদ্যোগে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানস্যকন্যা , জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি অয়েছ কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদের সঞ্চালনায় সর্ব প্রথম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেখ ইয়াওর মিয়া।

সভার শুরুতে ১৯৭১ সাল থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে যারা আত্নাহুতি দিয়েছেন , তাদের সকলের রুহের মাগফেরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি গনী আহমেদ চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা আপতাব চৌধুরী , যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান বকুল, আইন বিষয়ক সম্পাদক শেখ জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আতাউর রহমান, শেখ ইয়াওর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, সহ দপ্তর সম্পাদক কয়েছ কামালী, আনসার মিয়া, সাবেক ছাত্রনেতা আমীর আলী লিটন, রবিন আহমেদ, নুর আলম, মনির হাওলাদ প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর