img

এবার দেশ গড়ার পালা— বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান

প্রকাশিত :  ১০:০৯, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

এবার দেশ গড়ার পালা— বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন থেকে দেশ গড়তে ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতা আশা করছি। 

তারেক রহমান বলেন, এবার দেশ গড়ার পালা। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শনিবার বেলা সাড়ে তিনটার পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারেক রহমান। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিজয়ের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আমরা শান্তভাবে বিজয় উদযাপন করেছি। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য আমি দল এবং জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে নিষেধ করেছি। আমরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিজয়ের শোকরিয়া আদায় করেছি।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান।

বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।


img

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত :  ১৭:১৫, ১৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৪৪, ১৬ এপ্রিল ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি সদ্য লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল (বৃহস্পতিবার) ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’

ট্রাম্প জানান, ৩৪ বছর পর প্রথমবারের মতো মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে ইসরাইল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

পোস্টের শেষে ট্রাম্প বলেন, ‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল, আর এটিই হবে আমার দশম—চলুন, এটি সম্পন্ন করি।’

সূত্র: আল-জাজিরা


জাতীয় এর আরও খবর