img

মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

প্রকাশিত :  ০৫:৩৬, ০১ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:০৭, ০১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে, যা তাদের ভাষায় হবে ‘পরপর আঘাত’। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


img

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে গুলি

প্রকাশিত :  ১৪:৪৭, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গানবোট থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)

সংস্থাটি জানায়, তারা একটি ট্যাংকারে হামলার তথ্য পেয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়।

ইউকেএমটিও আরও জানায়, ওমান উপকূলের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।

\r\n\r\n\r\n

ট্যাংকারটির ক্যাপ্টেন জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গানবোট থেকে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব ক্রু সদস্য নিরাপদে আছেন।


আন্তর্জাতিক এর আরও খবর