img

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

প্রকাশিত :  ০৯:৪১, ২১ জুলাই ২০২৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক নারীর সঙ্গে ব্যক্তিগত ভিডিওটি আসল বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। মঙ্গলবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

রিউমর স্ক্যানার জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট পাওয়া যাচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই নয়, বরং আসল।

ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। তা ছাড়া, অডিওতেও কোনো অসংগতি নেই।

কনটেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।

এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে ফেক ও এআই ভিডিও দাবি করা হয়েছিল। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো ভিডিওটি আসল চিহ্নিত হওয়ার পর জেলা জামায়াতের পক্ষ থেকে মেয়েটি এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করা হয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

সিকিমে তিস্তা প্রকল্পের টানেলে ধস, ৯ মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ০৮:৪৩, ২১ জুলাই ২০২৬

ভারতের সিকিমে তিস্তা নদীর ওপর নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। টানেলের প্রবেশপথে ধস নামার পর ভেতরে মিথেন গ্যাস ছড়িয়ে পড়লে তারা আটকা পড়েন। মঙ্গলবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সিকিম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক রাজীব রোকা মঙ্গলবার এএফপিকে বলেন, কোনো বিস্ফোরণের কারণে টানেলে ধস নেমে থাকতে পারে। সেটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। ভেতরে আরও বেশ কয়েকজন আটকে থাকার বিষয়ে ধারণা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে সিকিমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই সোমবার বিকেলে নামচি জেলায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন সুড়ঙ্গে ধসের ঘটনা ঘটে। এরপর উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রবল বৃষ্টি ও বিষাক্ত মিথেন গ্যাসের কারণে কাজ ব্যাহত হয়।

সিকিম প্রশাসন জানিয়েছে, সুড়ঙ্গের ভেতরে মোট ২৭ জন ছিলেন। তাদের মধ্যে ১৯ জন শ্রমিক, ২ জন প্রকৌশলী এবং ৬ জন এনএইচপিসির কর্মকর্তা। যদিও বেসরকারি হিসাবে টানেলের ভেতর আটকে ছিলেন ৩৮ জন। অপরদিকে এএফপিকে রাজীব রোকা ২৫ থেকে ২৭ জন আটকে পড়ার কথা জানিয়েছেন। 

প্রশাসন জানিয়েছে, আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে। একজন ভেতরে আটকে থাকলেও উদ্ধার কাজ চলবে। সুরক্ষামূলক গ্যাস মাস্ক পরে উদ্ধারকারীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এতে অংশ নেওয়া বেশ কয়েকজন কর্মী গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন। 

আন্তর্জাতিক এর আরও খবর