img

লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী-শিক্ষকদের সংগঠন ডিইউএমএ-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৪:১৯, ৩১ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২১, ৩১ মার্চ ২০২৬

লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী-শিক্ষকদের সংগঠন ডিইউএমএ-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

যুক্তরাজ্যভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সংগঠন ডিইউএমএ (ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট এলুমনাই-ইউকে)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২৯ মার্চ লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাবে -এ এক মনোজ্ঞ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে সংগঠনের বিগত বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এরপর সদস্যদের উপস্থিতিতে আগামী মেয়াদ ২০২৬–২০২৯ সেশনের জন্য নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

নির্বাচনে সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন সাজ্জাদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাহেদ সাম। 

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ জসিমউদ্দীন সংগঠনের প্রতি সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে প্রবাসে অবস্থানরত ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক শাহেদ শামস সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে সবার সহযোগিতা কামনা করেন।

সভা শেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন। 

কমিউনিটি এর আরও খবর

img

ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ কর্তৃক জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

প্রকাশিত :  ০৯:১১, ২৪ মে ২০২৬

যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার সিটি শাখার উদ্যোগে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানস্যকন্যা , জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি অয়েছ কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদের সঞ্চালনায় সর্ব প্রথম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেখ ইয়াওর মিয়া।

সভার শুরুতে ১৯৭১ সাল থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে যারা আত্নাহুতি দিয়েছেন , তাদের সকলের রুহের মাগফেরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি গনী আহমেদ চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা আপতাব চৌধুরী , যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান বকুল, আইন বিষয়ক সম্পাদক শেখ জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আতাউর রহমান, শেখ ইয়াওর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, সহ দপ্তর সম্পাদক কয়েছ কামালী, আনসার মিয়া, সাবেক ছাত্রনেতা আমীর আলী লিটন, রবিন আহমেদ, নুর আলম, মনির হাওলাদ প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর