img

ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প

প্রকাশিত :  ১২:৪৮, ০৭ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে কোনো সংঘাত বা যুদ্ধ পছন্দ না করলেও, চলমান ইরান যুদ্ধে তিনি আমেরিকার পাশেই আছেন। 

ট্রাম্প জোর দিয়ে বলেন, ঈশ্বর ভালো এবং তিনি চান মানুষের যত্ন নেওয়া হোক, আর সেই জায়গা থেকেই তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন বলে ট্রাম্প বিশ্বাস করেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি ইস্টার পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি মার্কিন সামরিক শক্তির প্রশংসা করে একে ‘অন্যতম সেরা সামরিক সময়’ হিসেবে অভিহিত করেন। 

তিনি দাবি করেন, যদিও যুদ্ধ কোনো সুখকর বিষয় নয় এবং তিনি নিজে বা ঈশ্বর কেউই বর্তমান পরিস্থিতি নিয়ে আনন্দিত নন, তবুও বৃহত্তর স্বার্থে এবং জনগণের নিরাপত্তার খাতিরে মার্কিন অবস্থান সঠিক।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি তাদের দাবি না মানে তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। 

আন্তর্জাতিক মহলে এই ধরনের মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও ট্রাম্প তার অবস্থানে অনড় রয়েছেন এবং যুদ্ধের এই কঠিন সময়ে ধর্মীয় অনুষঙ্গ টেনে এনে মার্কিন জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।

আন্তর্জাতিক এর আরও খবর

img

মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ

প্রকাশিত :  ১৮:১৫, ২৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:২৭, ২৪ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধ পরিস্থিতির জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে চলমান যুদ্ধের ফলে ওই অঞ্চলে ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্য বা ‘হেজেমনি’ ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন তিনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।

তুরস্কের সংসদীয় স্পিকারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে গালিবাফ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনীতি নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বাস্তবতায় মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও ‘ঐক্য’ বজায় রাখা এখন কোনো সাধারণ পছন্দ নয়, বরং এটি একটি ‘অপরিহার্য প্রয়োজনীয়তায়’ পরিণত হয়েছে।

ইরানি এই শীর্ষ কর্মকর্তা আঞ্চলিক শক্তিগুলোর আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেন, পশ্চিমা শক্তির ওপর ভরসা না করে এই অঞ্চলের দেশগুলোকে এখন নিজেদের সক্ষমতার ওপর ভিত্তি করে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা বা নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। চলমান সংঘাতের পর তৈরি হওয়া নতুন বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: আল-জাজিরা।

আন্তর্জাতিক এর আরও খবর