img

বিশ্বনাথের প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ'কের উদ্যোগে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৬:৪৯, ০৬ মে ২০২৬

বিশ্বনাথের প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ'কের  উদ্যোগে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্বনাথের প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ২০২৬  উপস্থিতিদের মধ্যে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

৬ষ্ঠ  থেকে ১০ম শ্রেণীর যে সব ছাত্র-ছাত্রী ২০২৬ ইংরেজী ক্লাশে উপস্থিতি বেশি ছিল। তাদেরকে পুরুস্কৃত করেছে বিশ্বনাথের প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ\'কে। 

এ উপলক্ষে একটি অনুষ্ঠান  (৩মে)  রবিবার দুপুরে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং ট্রাস্টের বাংলাদেশের অন্যতম সমন্বয়ক এমদাদুল হক তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিলু মিয়া। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন,  ট্রাস্টের অন্যতম সমন্বয়ক ও সাবেক অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার  মোঃ রফিক মিয়া, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান খান, শিক্ষক মাওলানা  হাবিবুর রহমান,

 অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, ট্রাস্টের অন্যতম সমন্বয়ক, শিক্ষানিবেশ আ্যডভোকেট মতিউর রহমান, সফাত উল্লাহ ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি মোঃ মতিন মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, মোঃ ফরিদ মিয়া, সফাত উল্লাহ ডেভেলপমেন্ট ট্রাস্টের অন্যতম সদস্য  লিটন মিয়া, আব্দুস সোবহান, সৈয়দ রিয়াদ আহমদ,  সদস্য তানিমুর রহমান, সদস্য আরাফাত সামী প্রমুখ। 

বক্তারা বিশ্বনাথের প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ\'কের  স্বদেশবাসীর উন্নয়ন কর্মকান্ডে বিশেষ  অবদান রাখায় ভূয়সী প্রশংসা করেন।


কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনের লক্ষ্যে ‘কোয়ান্টাম মেডিটেশন’ –এর সাপ্তাহিক ধ্যান কর্মসূচির নতুন উদ্যোগ

প্রকাশিত :  ১৪:২৮, ০৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৬, ০৭ মে ২০২৬

আধুনিক জীবনের কর্মব্যস্ততা, পড়াশোনার চাপ এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে মানুষকে একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে লন্ডনে অনেকদিন ধরেই নিয়মিত মেডিটেশন বা ধ্যানচর্চার আয়োজন করে আসছে ‘কোয়ান্টাম মেথড’। আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় স্বীকৃত এই মেডিটেশন পদ্ধতি মানসিক চাপ কমিয়ে মনোযোগ বৃদ্ধি ও সার্বিক সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত।

এই কর্মসূচির আওতায় আগামী ১০ মে ২০২৬  থেকে সরাসরি উপস্থিত থেকে বা অনলাইনে—উভয় মাধ্যমেই এই মেডিটেশন সেশনে অংশগ্রহণ করা যাবে। এটি সম্পূর্ণ বিনামূল্যে সকল স্তরের মানুষের জন্য উন্মুক্ত।

সরাসরি সেশন: প্রতি মাসের দ্বিতীয় রবিবার।

সময়: সকাল ১০:০০ টা (বাংলা) এবং সকাল ১১:৩০ মিনিট (ইংরেজি)

স্থান: রয়্যাল ডকস সেন্টার ফর সাসটেইনেবিলিটি (Royal Docks Centre for Sustainability), ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, ইউনিভার্সিটি ওয়ে, লন্ডন, E16 2RD।

এছাড়াও, যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য প্রতি রবিবার সকাল ১০:০০ টায় (বাংলা) এবং ১১:৩০ মিনিটে (ইংরেজি) অনলাইনে বিশেষ মেডিটেশন সেশনের ব্যবস্থা রয়েছে। 

বিস্তারিত তথ্যের জন্যঃ www.QuantumLondon.org.uk 

ইমেইল: info@QuantumLondon.org.uk   

ফোনঃ 02034322672

কমিউনিটি এর আরও খবর