img

জাঁকজমকপূর্ণ আয়োজনে ইন্ডিপেনডেন্টস পার্টির নির্বাচনী ইশতেহার এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ২০:১৩, ৩০ এপ্রিল ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে ইন্ডিপেনডেন্টস পার্টির নির্বাচনী ইশতেহার এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

জাঁকজমকপূর্ণ আয়োজনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির নির্বাচনী ইশতেহার এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। নতুন এই দলের চমকে দেওয়া অনুষ্টানে বিভিন্ন ধর্ম, বর্ণের বিপুল সংখ‍্যক মানুষ উপস্থিত ছিলেন।

গত সোমবার ২০ এপ্রিল বিকালে পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চেয়ারপার্সন মিসেস লিলিয়ান্স কলিন্স। অনুষ্টান যৌথভাবে সঞ্চালনা করেন দলের কাউন্সিলর প্রার্থী সলিসিটর মমতাজ ইসলাম ও ইওয়ান হটন এবং জাহিদ আহমেদ।

হল ভর্তি সাপোর্টারদের মুহুর্মুহু করতালির মধ‍্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী জামি আলীসহ কমিউনিটি নেতৃবৃন্দ, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তব‍্যের পর টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির মেয়র প্রার্থী ব্যারিস্টার জামি আলী এবং ৪৩জন কাউন্সিলর প্রার্থীর আনুষ্ঠানিক পরিচিতি ও নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।

নির্বাচনী ইশতেহার প্রকাশ কালে জামি আলী বলেন, আমরা আজকে সফল হয়েছি। কমিনিটির সকল পেশার মানুষকে জমায়াতে করতে পেরেছি। তিনি বলেন, ১শত দিনের ভিতরে এনভয় ও সরকারের কন্সান পূরণ করা হবে। ইশতেহার কোন কাগজ নয়, আজকে কি করা হবে সেটা উল্লেখ রয়েছে। গোপনে কোন কিছু করতে চাইনা, সবাইকে নিয়ে খোলামেলা সব করতে চাই। বারার সকল সমস‍্যা ও বদনাম দূর করে ব্রিটিশের মাঝে জায়গা করে নিতে চাই।

অনুষ্টানে অতিথিরা বলেন, এই দলটি বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে গঠিত, যা স্থানীয় রাজনীতিতে বহুমাত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। চেন্জ ছাড়া বারার সমস‍্যা সমাধান হবে না।

বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে এই নতুন উদ্যোগ টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অনুষ্টানে উপস্থিত ছিলেন, মার্ক হটন,সৈয়দ আলী আহমেদ ,কমিনিটি লিডার ফরিদ আহমেদ রেজা, বিসিএ’র সেক্রেটারী মিটু চৌধুরী, ব্যারিস্টার জন ট্রাসলার, ব্যারিস্টার রাসেল উইলকক্স, সাবেক অক্সফোর্ড ইউনিয়ন প্রেসিডেন্ট জর্জ আব্রানিয়ে, টেরি ম্যাকগ্রেনার (স্বতন্ত্র মেয়র প্রার্থী)মোহাম্মদ আলী, ,বো’র শিখ টেম্পলের জেনারেল সেক্রেটারী গুরপ্রীত সিং বেকার, স্টিফোর্ড সেন্টারের ম‍্যানেজার জয়নুল হক,প্রেশেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়াম‍্যান আব্দুল দয়াস,ফাইন‍্যান্স এডভাইজার আবদি করিম, শিক্ষার্থী হাসান আনাব, সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর জাহেদ বখত চৌধুরী,কাউন্সিলর কবির হোসেন প্রমূখ।

অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন আইনজীবী, কমিউনিটি অ্যাডভোকেট, সমাজকর্মী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং উদ্যোক্তারা।

এবারের নির্বাচনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টি থেকে যারা প্রতিদন্দ্বীতা করছেন স্পিটালফিল্ডস ও বাংলা টাউন ওয়ার্ড থেকে কবির হোসেন ও এডভোকেট নুরুল মালিক। আইল্যান্ড গার্ডেনস ইওয়ান হটন ও সলিসিটর কামরুল হাসান। সেন্ট ডান্সস্ট‍্যান্সে ওয়ার্ডে কামরুজ্জামান ও এডভোকেট আমিরুল ইসলাম। ল‍্যান্সবারি ব‍্যবসায়ী রোমনা বেগম-সাবেক স্পিকার জাহেদ বকত চৌধুরী ও পাওয়ার সিস্টেম বিশেষজ্ঞ কাইসুল ইসলাম। মাইল‍্যান্ড ওয়ার্ডের টিচিং অ‍্যাসিস্ট‍্যান্ট ক্রিস্টিয়ানা আগবাবিয়াকা-সাবেক কাউন্সিলার শাহ আলম ও ব‍্যাবসায়ী নওমান ইকবাল।

হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে ইমিগ্রেশন প্র‍্যাটিশনাক আলী আকবর-এডভোকেট আব্দুল বশির ও ব‍্যারিস্টার মিজানুর রহমান। পপলার ওয়ার্ডে হাউজিং অফিসার ফারহাদ আহমেদ। লাইম হাউস ওয়ার্ডে ব‍্যবসায়ী জাহান ইব্রাহিম। শ্যাডওয়েল ওয়ার্ডে হেলথ এন্ড স‍্যোসাল কেয়ার পেশাজিবী আব্দুস শুকুর। ব্রোমলি নর্থ ওয়ার্ডে এডভোকেট আব্দুল মুমিন ও এডভোকেট শেখ নাশার।

ব্রোমলি সাউথ ওয়ার্ডে হেলথ এন্ড স‍্যোসাল কেয়ার পেশাজিবী লিটন আহমেদ। বেথনালগ্রিন ইস্ট ওয়ার্ডে এডভোকেট মো: সাহিন আহমদ-মো: মুহিবুল হাসান ও নুরুল কামরুজ্জামান। বেথনালগ্রীন ওয়েস্ট ওয়ার্ড এডভোকেট মুহিবুল হক-আবি ইসলাম ও দমকলকর্মী নাসির আহমদ জিলানী। ব্ল্যাকওয়াল ও কউবিট টাউন এয়ার্ডে আইরিন সোবহান ও শাহ নূর মোহাম্মদ এবং জাহিদ আহমেদ।

বো ইস্ট ওয়ার্ডে এডভোকেট সলিম চৌধুরী-দেলোয়ার হিরা ও শফিকুল ইসলাম। বো ওয়েস্ট ওয়ার্ডে সলিসিটর মমতাজ ইসলাম ও এডভোকেট সায়েদা ফাতেমা তুজ জোহরা। সেন্ট ক‍্যাথারিনস এবং ওয়াপিং সলিসিটর মুনশাত হাবিব ও অ‍্যাকাউন্ট‍্যান্ট। ক্যানারি ওয়ার্ফ ওয়ার্ডে মোহাম্মদ আইনজীবি আবোশানাব ও জাহিদ আবু হায়াত। স্টেপনি গ্রীন ওয়ার্ডে আইনজীবি হাবিবুর রহমান ও হাসান মোহাম্মদ দিরিয়ে। উইভার্স ওয়ার্ডে ইমরান হোসেন ও আব্দুল্লাহ নাজিমুদ্দিন।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে মেডিসিন অধ্যয়নে আগ্রহী ছাত্র-ছাত্রীদের দক্ষতা অর্জনের দিনব‍্যাপী বিশেষ শিক্ষামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত :  ২০:২১, ১২ মে ২০২৬

লন্ডনে মেডিসিন অধ্যয়নে আগ্রহী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন‍্য দিনব‍্যাপী বিশেষ শিক্ষামূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।  মেডিস্পুনের আয়োজনে গত রবিবার ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডের এক্সেল  টিউটর এ কর্মশালা অনুষ্টিত হয়। এই কর্মশালার মাধ‍্যমে স্বপ্নের ডাক্তার হওয়ার পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলো MEDISPOON LAUNCHPAD । গতকালের প্রশিক্ষনে অংশ নেন ইয়ার-৯ থেকে ইয়ার- ১২ এর শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। যাদের সবার লক্ষ্য একটাই, ভবিষ্যতে ডাক্তার হওয়া। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ফ্রি ইভেন্টে মেডিকেল স্কুলে ভর্তির বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

MEDISPOON হলো যুক্তরাজ্যভিত্তিক একটি বিশেষজ্ঞ UCAT প্রস্তুতি প্ল্যাটফর্ম, যা NHS ডাক্তার ও অভিজ্ঞ শিক্ষাবিদদের মাধ্যমে পরিচালিত। বিশেষভাবে যুক্তরাজ্যের মেডিকেল স্কুলে আবেদনকারী শিক্ষার্থীদের জন্য। প্ল্যাটফর্মটিতে রয়েছে ৫০ হাজারেরও বেশি অনুশীলনী প্রশ্ন, ৩৫০টির বেশি ভিডিও লেসন, মক পরীক্ষা, ইন্টারভিউ প্রস্তুতি এবং অ্যানালিটিক্স ড্যাশবোর্ড এবং সমন্বিত ইন্টারভিউ প্রস্তুতি, সবকিছু একটি সংযুক্তপ্ল্যাটফর্মে। কিন্তু মেডিস্পুনকে সবচেয়ে আলাদা করে তোলে এরমিশন।। মেডিস্পুনের প্রতিষ্ঠাতা আনিস জামানের সভাপতিত্বে ও মেডিস্পুনের সহ-প্রতিষ্ঠাতা ইমন আহমেদের পরিচালনায় বক্তব‍্য রাখেন, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ডা. মনজুর শওকত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. ক্রিস ইমাফিডন এবং প্রফেসর জোনাথন ওমানি। ইভেন্ট অংশগ্রহণকারী মুহাম্মদ মনিরুজ্জামান, মিনারা সুলতানা প্রমূখ।

মেডিস্পুনের প্রতিষ্ঠাতা আনিস জামান বলেন,

\"আমরা বিশ্বাস করি, ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হওয়া উচিত পরিশ্রমআর নিষ্ঠার উপর ভিত্তি করে, পরিবারের আর্থিক সামর্থ্য বা কোনস্কুলে পড়েছ তার উপর নয়। MEDISPOONসেই বিশ্বাস থেকেই জন্মনিয়েছে।\"

এই বিশ্বাসের প্রতিফলন দেখা যায় মেডিস্পুনের প্রতিটি সিদ্ধান্তে। ফ্রিস্কুল মিলস (FSM) শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্ল্যাটফর্মঅ্যাক্সেস। এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, মেডিকেল স্কুলে ভর্তির পরসম্পূর্ণ সাবস্ক্রিপশন ফি ফেরত — যুক্তরাজ্যে এমন প্রতিশ্রুতি দেওয়াএকমাত্র UCAT প্ল্যাটফর্ম এটি।

দিনটি ছিল পুরোপুরি প্যাকড। ৫০ জন ইয়ার ১২-এর শিক্ষার্থী, ৮০জন ইয়ার ৯ থেকে ১১-এর শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা মিলেএকটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছিলেন।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ডা. মনজুরশওকত শিক্ষার্থীদের সামনে তুলে ধরলেন মেডিকেল স্কুলে ভর্তিরবাস্তব চিত্র। A-লেভেলে A*A*A*-এর লক্ষ্যমাত্রা, UCAT স্কোরেরগুরুত্ব, MMI ইন্টারভিউ প্রস্তুতি এবং কার্যকর ওয়ার্ক এক্সপেরিয়েন্সেরপথ — সবকিছু নিয়ে তিনি দিলেন সরাসরি ও বাস্তবভিত্তিক পরামর্শ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. ক্রিস ইমাফিডন এবংপ্রফেসর জোনাথন ওমানির উপস্থিতি ইভেন্টটিকে এক অনন্য মাত্রাদিয়েছিল। কিংস কলেজ লন্ডন, ইম্পেরিয়াল এবং UCL-এর বর্তমানমেডিকেল শিক্ষার্থীরা MMI মক ইন্টারভিউ পরিচালনা করলেন এবংপার্সোনাল স্টেটমেন্ট পর্যালোচনা করলেন। তারা নিজেরা যে পথপেরিয়ে এসেছেন, সেই পথের আলো ছড়িয়ে দিলেন পরের প্রজন্মেরকাছে।

ইভেন্ট শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে ছিল সন্তুষ্টির ছাপ।

মুহাম্মদ মনিরুজ্জামান বললেন, \"UCAT এবং মেডিকেল ক্ষেত্রসম্পর্কে অনেক দরকারি তথ্য ও সাহায্য পেয়েছি। অত্যন্ত সহায়কছিল।\"

মিনারা সুলতানা বললেন, \"ইয়ার ১২-এর শিক্ষার্থীদের মেডিকেলস্কুলে আবেদনের প্রস্তুতির জন্য অনেক ব্যবহারিক সম্পদসহ অত্যন্তসুসংগঠিত একটি ইভেন্ট।\"

দীপান্নিতা হক জানালেন, \"মেডিসিনে আবেদনের পুরো যাত্রা সম্পর্কেঅত্যন্ত তথ্যবহুল ছিল।\"

ইভেন্টে MEDISPOON তিনটি বড় ঘোষণা দেয় যা উপস্থিত সকলকেউৎসাহিত করে।

মেডিস্পুনের লাইফটাইম মেন্টরড প্ল্যান, যার স্বাভাবিক মূল্য £৭৯৫, সেটি মাত্র £২৯৯-তে ১০০ জন শিক্ষার্থীর জন্য অফার করা হয়। এই১০০টি স্পট দিনের মধ্যেই সম্পূর্ণ নেওয়া হয়ে যায়। এছাড়াওআনুষ্ঠানিকভাবে চালু হয় MEDISPOON রেফারেল প্রোগ্রাম — যেখানে কোনো শিক্ষার্থী বন্ধুকে রেফার করলে উভয়পক্ষই বিশেষসুবিধা পাবেন। এবং সকল উপস্থিত অংশগ্রহণকারী পানমেডিস্পুনের সকল প্ল্যানে ৫০% বিশেষ ছাড়।

দিন শেষে যখন শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল, তখন তাদের হাতে ছিলঅংশগ্রহণের সার্টিফিকেট, মনে ছিল নতুন আত্মবিশ্বাস এবং চোখেছিল আরও স্পষ্ট স্বপ্ন।

মেডিস্পুনের সহ-প্রতিষ্ঠাতা ইমন আহামেদ বলেন,

\"আজকের এই ইভেন্ট আমাদের কাছে শুধু একটি দিন নয়। এটিপ্রমাণ করে যে সঠিক সুযোগ পেলে আমাদের কমিউনিটির প্রতিটিশিক্ষার্থী ডাক্তার হওয়ার যোগ্য। MEDISPOONসেই সুযোগ তৈরিকরতে প্রতিদিন কাজ করে যাচ্ছে।\"

MEDISPOON LAUNCHPAD ছিল কেবল একটি শুরু। যুক্তরাজ্যেরবাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির পরবর্তী প্রজন্মের ডাক্তারেরাআজ এক ধাপ এগিয়ে গেছেন তাদের স্বপ্নের দিকে।

কমিউনিটি এর আরও খবর