img

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচন: প্রক্সি ভোটের আবেদনের শেষ সময় ২৮ এপ্রিল

প্রকাশিত :  ১১:৪০, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৪৩, ২৫ এপ্রিল ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচন: প্রক্সি ভোটের আবেদনের শেষ সময় ২৮ এপ্রিল

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ৭ মে ২০২৬। নির্বাচন উপলক্ষে নির্ধারিত আনুষ্ঠানিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলেছে।

নতুন প্রক্সি ভোটের আবেদন (পোস্টাল প্রক্সি বা জরুরি প্রক্সি ব্যতীত) গ্রহণের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। যারা নিজে ভোট দিতে অক্ষম এবং অন্য কাউকে তাদের হয়ে ভোট দেওয়ার অনুমতি দিতে চান, তারা এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

প্রক্সি ভোট সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আবেদন করতে ভিজিট করুন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (Apply for a proxy vote - GOV.UK)।

এছাড়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্দিষ্ট নির্বাচন‑সংক্রান্ত ওয়েবপেজগুলোতে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

নিশ্চিত করা ভোটকেন্দ্রের তালিকা,

নির্বাচনী অনিয়ম বা অসদাচরণ রিপোর্ট করার পদ্ধতি,

বৈধভাবে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

ভোটারদের সময়সীমা ও প্রয়োজনীয় তথ্য জানতে নিয়মিত জানতে কাউন্সিলের ওয়েবসাইট (Tower Hamlets Council and Executive Mayor Elections - Thursday 7 May 2026) দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের অধিকার আরও শক্তিশালী হচ্ছে

প্রকাশিত :  ১১:৩৭, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৪৩, ২৫ এপ্রিল ২০২৬

১ মে থেকে কার্যকর হচ্ছে নতুন পরিবর্তন

টাওয়ার হ্যামলেটসে ভাড়ায় বসবাসকারী বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ১ মে থেকে। নতুন রেন্টার্স রাইটস্ এ্যাক্ট  (Renters’ Rights Act) ধাপে ধাপে কার্যকর হওয়ার মাধ্যমে প্রাইভেট ভাড়াবাস খাতে বড় ধরনের সংস্কার শুরু হচ্ছে।

এই নতুন আইনের মূল লক্ষ্য হলো ভাড়াটিয়াদের জন্য আরও নিরাপত্তা, ন্যায্যতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। সংস্কারের অংশ হিসেবে বহুল আলোচিত ‘নো‑ফল্ট উচ্ছেদ’ (Section 21 eviction) বাতিল করা হচ্ছে, যার ফলে যথাযথ কারণ ছাড়া ভাড়াটিয়াদের উচ্ছেদ করা যাবে না।

নতুন আইনে নির্দিষ্ট মেয়াদের চুক্তির পরিবর্তে রোলিং পিরিয়ডিক টেন্যান্সি চালু করা হচ্ছে। এতে ভাড়াটিয়ারা আরও নমনীয়তা ও স্থায়িত্ব পাবেন। একই সঙ্গে ভাড়া কখন এবং কীভাবে বাড়ানো যাবে, সে বিষয়েও নতুন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

আইন অনুযায়ী, ভাড়াটিয়ারা একটি নিরাপদ ও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা বাসস্থান পাওয়ার অধিকারী হবেন। নতুন মানদণ্ড চালুর মাধ্যমে বাড়িওয়ালাদের বাড়ির নিরাপত্তা ও মান নিশ্চিত করতে হবে।

এছাড়া, ভাড়াটিয়া নির্বাচন করতে গিয়ে বাড়িওয়ালারা আর শুধুমাত্র শিশু আছে বা বেনেফিট পান - এই কারণ দেখিয়ে কাউকে প্রত্যাখ্যান করতে পারবেন না। এটি পরিবার ও কম আয়ের মানুষের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নতুন আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ভাড়াটিয়ারা এখন পোষা প্রাণী রাখার জন্য আবেদন করার অধিকার পাবেন। বাড়িওয়ালাদের সেই আবেদনের জবাব দিতে হবে ২৮ দিনের মধ্যে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে, এই সংস্কারগুলো ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষিত করবে এবং প্রাইভেট ভাড়াবাস খাতে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তুলবে।

বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: Renters' Rights Act

কমিউনিটি এর আরও খবর