img

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৭:০৫, ২৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এসব দে‌শের নাগ‌রিকদের জন‌্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।

আজ শ‌নিবার (২৫ এপ্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

বার্তায় উল্লেখ করা হয়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রে‌খে‌ছে স্টেট ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন, তার তালিকা ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১২০টি দেশ ও অঞ্চলের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম স্থানে। ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে প্রকাশিত তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশই সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে।

তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চার দেশ ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল ছিল।


কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচন: প্রক্সি ভোটের আবেদনের শেষ সময় ২৮ এপ্রিল

প্রকাশিত :  ১১:৪০, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৪৩, ২৫ এপ্রিল ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ৭ মে ২০২৬। নির্বাচন উপলক্ষে নির্ধারিত আনুষ্ঠানিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলেছে।

নতুন প্রক্সি ভোটের আবেদন (পোস্টাল প্রক্সি বা জরুরি প্রক্সি ব্যতীত) গ্রহণের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। যারা নিজে ভোট দিতে অক্ষম এবং অন্য কাউকে তাদের হয়ে ভোট দেওয়ার অনুমতি দিতে চান, তারা এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

প্রক্সি ভোট সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আবেদন করতে ভিজিট করুন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (Apply for a proxy vote - GOV.UK)।

এছাড়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্দিষ্ট নির্বাচন‑সংক্রান্ত ওয়েবপেজগুলোতে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

নিশ্চিত করা ভোটকেন্দ্রের তালিকা,

নির্বাচনী অনিয়ম বা অসদাচরণ রিপোর্ট করার পদ্ধতি,

বৈধভাবে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

ভোটারদের সময়সীমা ও প্রয়োজনীয় তথ্য জানতে নিয়মিত জানতে কাউন্সিলের ওয়েবসাইট (Tower Hamlets Council and Executive Mayor Elections - Thursday 7 May 2026) দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

কমিউনিটি এর আরও খবর