img

দয়ামীর ইউনিয়ন আন্ত ব‍্যাডমিন্টন কাপ-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত :  ১০:২০, ২৮ এপ্রিল ২০২৬

দয়ামীর ইউনিয়ন আন্ত ব‍্যাডমিন্টন কাপ-২০২৬ অনুষ্ঠিত

গত ২৬ এপ্রিল রবিবার বেলা ৫টায় পূর্ব লন্ডনের একটি স্পোর্ট সেন্টারে দয়ামীর ইউনিয়ন আন্ত ব‍্যাডমিন্টন কাপ-২০২৬ অনুষ্ঠিত হয়। ইংল‍্যান্ডে বসবাসরত দয়ামীর ইউনিয়নের বিভিন্ন শহরে থাকা ক্রীড়ামোদী ও খেলোয়াড়দের আন্তরিক অংশগ্রহনে খেলাটি আনন্দময় ও প্রতিযোগিতামূলক হয়ে উঠে।

খেলায় ১৬টি দল অংশগ্রহন করে, সেখান থেকে চমৎকার খেলা উপহার দিয়ে ইংল‍্যান্ডের ব্রিস্টল শহর থেকে আসা বাবরু ও টুটুল জুটি চ‍্যাম্পিয়ন হয়ে ট্রফি  ও পুরষ্কার লাভ করে এবং রানার্সাপ হয়। লন্ডনের জামাল খান ও আলী জুটিও ট্রফি  ও দ্বিতীয় পুরষ্কার লাভ করে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় রায়হান ও রাশেদ জুটি  জয়ী হয়ে তারাও ট্রফি  ও পুরষ্কার লাভ করে।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খেলা ব‍্যবস্থাপনা কমিটির  অন‍্যতম সদস্য  জনাব  আব্দুল মুহিব (বিধু মিয়া) কমিটির অন‍্যতম সদস‍্য,

যুব সংগঠক জামাল আহমদ খানের স্বাগত বক্তব্য দিয়ে শুরু করে, কমিটির সদস্য ফয়জুর রহমান ফয়েজ এর পরিচালনায় ঊক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানী নগর সমিতির সাবেক সভাপতি জনাব কবির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি জনাব রশীদ আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, গয়াসুর রহমান, আবুল কালাম, আলমাছ খান আজাদ, বক্তব্য রাখেন নাসির উদ্দিন খান, আব্দুর রহিম, জিলু মিয়া, খেলা কমিটির অন‍্যতম সদস‍্য যথাক্রমে বদরুল হোসাইন চৌধুরী জুনা ও সাইফুর রহমান। আরো বক্তব্য রাখেন আব্দুল আজিম সেলিম, সিরাজুল ইসলাম, আব্দুল লতিফ প্রমূখ।

খেলা পরিচালনা করেন জনাব আব্দুল বাছির ও জনাব  মইনুল ইসলাম। খেলা ব‍্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় শাহিদুর রহমান. নিজাম উদ্দিন, মুজিবুর রহমান আসকির, সিরাজ ইসলাম (রউফ মিয়া Birmingham,Bristol ও Bradford থেকে আসা Babru,Tutul, Lotif, Rubel ও Jubayer-কে এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা সম্পন্ন

প্রকাশিত :  ১৪:৩৪, ০৯ অক্টোবর ২০২৬

বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর নামাজে জানাজা যুক্তরাজ্যের পূর্ব লন্ডনস্থ ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহরের নামাজের পর অনুষ্ঠিত জানাজায় অংশ নেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী ও তার পরিবারের সদস্যরা।

জানাজা শেষে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি, জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমে অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, ছিলেন মানবিক ও ধার্মিক মানুষ।

সৈয়দ নাহাস পাশা জানান, হজ পালনের পর তৌফিক ইমরোজ খালিদী নিজের কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছিলেন। লন্ডনে সফরের সময়ও কাপড়টি তার সঙ্গে ছিল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি নিজেই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরে সেই কাফনের কাপড় পরেই তিনি শেষ বিদায় নেন।

তার ছেলে রাজ খালিদী জানান, শুক্রবার বিকেলে লন্ডন থেকে বাবার মরদেহ নিয়ে বাংলাদেশে রওনা হবেন তারা। শনিবার (৯ অক্টোবর) ঢাকার বনানীতে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ২ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে মারা যান তৌফিক ইমরোজ খালিদী।

কমিউনিটি এর আরও খবর