img

কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র অভিনন্দন

প্রকাশিত :  ১৮:৩৮, ২৯ এপ্রিল ২০২৬

কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র অভিনন্দন

কানাডার ফেডারেল উপনির্বাচনে টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে কানাডার সংসদে প্রথমবারের মতো বাংলাদেশী বংশোদ্ভূত মৌলভীবাজার জেলার

সুযোগ্য কন্যারত্ন ডলি বেগম এমপি বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় কনভেনর ও  মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড হোয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র  কো-কনভেনর মসুদ আহমদ,সদস্য সচিব ড. মুজিবুর রহমান,ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া, সাউথইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো কনভেনর জামাল হোসেন,  যুগ্ম কনভেনর সিপার করিম ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন  জানান এবং তার এই সাফল্যে বাংলাদেশ তথা সিলেট বাসীর জন্য এটি একটি বিশেষ সম্মানের বলে উল্লেখ করেছেন। 

অভিনন্দন বার্তায় কানাডার পার্লামেন্টে বাবা,মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান আজ সম্প্ন্ন হওয়ায়  ইউকে বিডি টিভির চেয়ারম্যান  ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় কনভেনর  মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৌলভীবাজারের বাজরাকোনা গ্রামের সুযোগ্য কন্যারত্ন ডলি বেগম কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তার এই অর্জন শুধু সিলেট বা মৌলভীবাজারের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনন্য সম্মান। প্রবাসে থেকেও নেতৃত্ব, সততা এবং যোগ্যতার মাধ্যমে জাতীয় পর্যায়ে জায়গা করে নেওয়া সম্ভব—ডলি বেগম তার বাস্তব প্রমাণ।

কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আর ও বলেন ডলি বেগমের এই সাফল্য নতুন প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। ব্যবসা বা পেশাগত ক্ষেত্রের বাইরে গিয়ে নীতি-নির্ধারণী পর্যায়েও নিজেদের অবস্থান তৈরি করার সাহস যোগাবে এ অর্জন।

ডলি বেগমের এই যাত্রা নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে এবং প্রবাসে বাংলাদেশিদের সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি   অভিমত ব্যাক্ত করেছেন। 

এদিকে নির্বাচনে জয়ী হওয়ার পর ডলি বেগমকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে কার্নি বলেন, স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ডলি বেগমকে অভিনন্দন। ডলি তার কমিউনিটির জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে অত্যন্ত জোরালো এবং কার্যকরভাবে লড়াই করেছেন। তার অক্লান্ত কণ্ঠস্বর এবং অভিজ্ঞতা সবার জন্য একটি শক্তিশালী ও অধিকতর ন্যায়পরায়ণ কানাডা গঠনে সহায়তা করবে।

উল্লেখ্য যে, মৌলভীবাজার সদর উপজেলার আধ্যাত্মিকতার আলোকধারা ও ইতিহাসের গৌরবে ভরা এক জনপদ—বাজরাকোনা। এই পবিত্র মাটিতে শায়িত আছেন হযরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহ মঈন উদ্দিন (রহ.)। সেই পুণ্যভূমি আজ আবারও এক উজ্জ্বল ইতিহাসের সাক্ষী হলো এক অনন্য অর্জনের মাধ্যমে।

আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কানাডার সংসদে প্রতিনিধিত্ব করছেন। এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি একটি জাতির অগ্রযাত্রার প্রতীক, একটি স্বপ্নের বাস্তব রূপ।

ছোট্ট ডলি—মা-ও বাবা রাজা-মিয়ার একমাত্র কন্যা—বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মনুমুখ বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। পরবর্তীতে মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৯ সালে পরিবারসহ কানাডায় পাড়ি জমান, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবনের যাত্রা।

কানাডায় তিনি নিজেকে গড়ে তোলেন একজন সমাজসেবক হিসেবে। গবেষণা, সামাজিক ন্যায়বিচার এবং অভিবাসী অধিকার নিয়ে কাজ করে ধীরে ধীরে কমিউনিটিতে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেন।

২০১২ সালে University of Toronto থেকে স্নাতক এবং University College London থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি City of Toronto-এ রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন।

সমাজসেবার এই পথ ধরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং New Democratic Party (NDP)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন। ২০১৮ সালে অন্টারিও প্রাদেশিক নির্বাচনে স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন—প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রাদেশিক এমপি নির্বাচিত হন।

এরপর তিনি ধারাবাহিকভাবে তিনবার এই এলাকায় প্রতিনিধিত্ব করেন, যা তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতারই প্রমাণ।

তবে তার এই সংগ্রামের পথে একটি গভীর ব্যক্তিগত শোকও রয়েছে—২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি তার প্রিয় স্বামী, টরন্টোর বাংলাদেশি-কানাডিয়ান আইনজীবী ব্যারিস্টার রিজওয়ান রহমানকে হারান। এই কঠিন সময়েও তিনি ভেঙে না পড়ে দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে গেছেন—যা তার মানসিক শক্তি ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

পরবর্তীতে বৃহত্তর পরিসরে কমিউনিটির কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে তিনি Liberal Party of Canada-এ যোগ দেন এবং প্রথমবারের মতো ফেডারেল নির্বাচনে অংশগ্রহণ করেন। এই উপ-নির্বাচনে স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে বিজয়ী হয়ে তিনি এখন কানাডার সংসদে আমাদের প্রতিনিধিত্ব করবেন।

এই বিজয়ের মাধ্যমে তিনি নিজেকে একজন শক্তিশালী immigrant voice এবং Muslim নারী নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে মেডিসিন অধ্যয়নে আগ্রহী ছাত্র-ছাত্রীদের দক্ষতা অর্জনের দিনব‍্যাপী বিশেষ শিক্ষামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত :  ২০:২১, ১২ মে ২০২৬

লন্ডনে মেডিসিন অধ্যয়নে আগ্রহী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন‍্য দিনব‍্যাপী বিশেষ শিক্ষামূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।  মেডিস্পুনের আয়োজনে গত রবিবার ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডের এক্সেল  টিউটর এ কর্মশালা অনুষ্টিত হয়। এই কর্মশালার মাধ‍্যমে স্বপ্নের ডাক্তার হওয়ার পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলো MEDISPOON LAUNCHPAD । গতকালের প্রশিক্ষনে অংশ নেন ইয়ার-৯ থেকে ইয়ার- ১২ এর শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। যাদের সবার লক্ষ্য একটাই, ভবিষ্যতে ডাক্তার হওয়া। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ফ্রি ইভেন্টে মেডিকেল স্কুলে ভর্তির বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

MEDISPOON হলো যুক্তরাজ্যভিত্তিক একটি বিশেষজ্ঞ UCAT প্রস্তুতি প্ল্যাটফর্ম, যা NHS ডাক্তার ও অভিজ্ঞ শিক্ষাবিদদের মাধ্যমে পরিচালিত। বিশেষভাবে যুক্তরাজ্যের মেডিকেল স্কুলে আবেদনকারী শিক্ষার্থীদের জন্য। প্ল্যাটফর্মটিতে রয়েছে ৫০ হাজারেরও বেশি অনুশীলনী প্রশ্ন, ৩৫০টির বেশি ভিডিও লেসন, মক পরীক্ষা, ইন্টারভিউ প্রস্তুতি এবং অ্যানালিটিক্স ড্যাশবোর্ড এবং সমন্বিত ইন্টারভিউ প্রস্তুতি, সবকিছু একটি সংযুক্তপ্ল্যাটফর্মে। কিন্তু মেডিস্পুনকে সবচেয়ে আলাদা করে তোলে এরমিশন।। মেডিস্পুনের প্রতিষ্ঠাতা আনিস জামানের সভাপতিত্বে ও মেডিস্পুনের সহ-প্রতিষ্ঠাতা ইমন আহমেদের পরিচালনায় বক্তব‍্য রাখেন, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ডা. মনজুর শওকত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. ক্রিস ইমাফিডন এবং প্রফেসর জোনাথন ওমানি। ইভেন্ট অংশগ্রহণকারী মুহাম্মদ মনিরুজ্জামান, মিনারা সুলতানা প্রমূখ।

মেডিস্পুনের প্রতিষ্ঠাতা আনিস জামান বলেন,

\"আমরা বিশ্বাস করি, ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হওয়া উচিত পরিশ্রমআর নিষ্ঠার উপর ভিত্তি করে, পরিবারের আর্থিক সামর্থ্য বা কোনস্কুলে পড়েছ তার উপর নয়। MEDISPOONসেই বিশ্বাস থেকেই জন্মনিয়েছে।\"

এই বিশ্বাসের প্রতিফলন দেখা যায় মেডিস্পুনের প্রতিটি সিদ্ধান্তে। ফ্রিস্কুল মিলস (FSM) শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্ল্যাটফর্মঅ্যাক্সেস। এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, মেডিকেল স্কুলে ভর্তির পরসম্পূর্ণ সাবস্ক্রিপশন ফি ফেরত — যুক্তরাজ্যে এমন প্রতিশ্রুতি দেওয়াএকমাত্র UCAT প্ল্যাটফর্ম এটি।

দিনটি ছিল পুরোপুরি প্যাকড। ৫০ জন ইয়ার ১২-এর শিক্ষার্থী, ৮০জন ইয়ার ৯ থেকে ১১-এর শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা মিলেএকটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছিলেন।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ডা. মনজুরশওকত শিক্ষার্থীদের সামনে তুলে ধরলেন মেডিকেল স্কুলে ভর্তিরবাস্তব চিত্র। A-লেভেলে A*A*A*-এর লক্ষ্যমাত্রা, UCAT স্কোরেরগুরুত্ব, MMI ইন্টারভিউ প্রস্তুতি এবং কার্যকর ওয়ার্ক এক্সপেরিয়েন্সেরপথ — সবকিছু নিয়ে তিনি দিলেন সরাসরি ও বাস্তবভিত্তিক পরামর্শ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. ক্রিস ইমাফিডন এবংপ্রফেসর জোনাথন ওমানির উপস্থিতি ইভেন্টটিকে এক অনন্য মাত্রাদিয়েছিল। কিংস কলেজ লন্ডন, ইম্পেরিয়াল এবং UCL-এর বর্তমানমেডিকেল শিক্ষার্থীরা MMI মক ইন্টারভিউ পরিচালনা করলেন এবংপার্সোনাল স্টেটমেন্ট পর্যালোচনা করলেন। তারা নিজেরা যে পথপেরিয়ে এসেছেন, সেই পথের আলো ছড়িয়ে দিলেন পরের প্রজন্মেরকাছে।

ইভেন্ট শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে ছিল সন্তুষ্টির ছাপ।

মুহাম্মদ মনিরুজ্জামান বললেন, \"UCAT এবং মেডিকেল ক্ষেত্রসম্পর্কে অনেক দরকারি তথ্য ও সাহায্য পেয়েছি। অত্যন্ত সহায়কছিল।\"

মিনারা সুলতানা বললেন, \"ইয়ার ১২-এর শিক্ষার্থীদের মেডিকেলস্কুলে আবেদনের প্রস্তুতির জন্য অনেক ব্যবহারিক সম্পদসহ অত্যন্তসুসংগঠিত একটি ইভেন্ট।\"

দীপান্নিতা হক জানালেন, \"মেডিসিনে আবেদনের পুরো যাত্রা সম্পর্কেঅত্যন্ত তথ্যবহুল ছিল।\"

ইভেন্টে MEDISPOON তিনটি বড় ঘোষণা দেয় যা উপস্থিত সকলকেউৎসাহিত করে।

মেডিস্পুনের লাইফটাইম মেন্টরড প্ল্যান, যার স্বাভাবিক মূল্য £৭৯৫, সেটি মাত্র £২৯৯-তে ১০০ জন শিক্ষার্থীর জন্য অফার করা হয়। এই১০০টি স্পট দিনের মধ্যেই সম্পূর্ণ নেওয়া হয়ে যায়। এছাড়াওআনুষ্ঠানিকভাবে চালু হয় MEDISPOON রেফারেল প্রোগ্রাম — যেখানে কোনো শিক্ষার্থী বন্ধুকে রেফার করলে উভয়পক্ষই বিশেষসুবিধা পাবেন। এবং সকল উপস্থিত অংশগ্রহণকারী পানমেডিস্পুনের সকল প্ল্যানে ৫০% বিশেষ ছাড়।

দিন শেষে যখন শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল, তখন তাদের হাতে ছিলঅংশগ্রহণের সার্টিফিকেট, মনে ছিল নতুন আত্মবিশ্বাস এবং চোখেছিল আরও স্পষ্ট স্বপ্ন।

মেডিস্পুনের সহ-প্রতিষ্ঠাতা ইমন আহামেদ বলেন,

\"আজকের এই ইভেন্ট আমাদের কাছে শুধু একটি দিন নয়। এটিপ্রমাণ করে যে সঠিক সুযোগ পেলে আমাদের কমিউনিটির প্রতিটিশিক্ষার্থী ডাক্তার হওয়ার যোগ্য। MEDISPOONসেই সুযোগ তৈরিকরতে প্রতিদিন কাজ করে যাচ্ছে।\"

MEDISPOON LAUNCHPAD ছিল কেবল একটি শুরু। যুক্তরাজ্যেরবাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির পরবর্তী প্রজন্মের ডাক্তারেরাআজ এক ধাপ এগিয়ে গেছেন তাদের স্বপ্নের দিকে।

কমিউনিটি এর আরও খবর