লন্ডনে প্রযুক্তি টিম ও আই লেভেল ড্রাইভিং এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত
লন্ডনে প্রযুক্তি টিম ও আই লেভেল ড্রাইভিং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার রাত ৮ টায় রংফোডের আই লেভেল ড্রাইভিং এর হল রোমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের ফলে যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ড্রাইভিং লার্নিং জার্নি নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে এ দুটি প্রতিষ্টান। চুক্তিতে স্বাক্ষর করেন আই লেভেল ড্রাইভিং স্কুল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো: আসাদুজ্জামান খান এবং প্রযুক্তি টিম এর ফাউন্ডার ও সিও হাসান জুবায়ের। এসময় উপস্থিত ছিলেন ব্র্যান্ডস ল্যান্সার মার্কেটিং টিমের কর্ণধার ইফতেখার সিদ্দিকী।
জানা গেছে, প্রযুক্তি টিম অংশীদারিত্বের মাধ্যমে বাংলা ভাষায় ড্রাইভিং থিওরি, ডিজিটাল ও লাইফ-স্কিল ট্রেনিং প্রদান করবে। যাতে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীরা সহজে তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে পারে। অন্যদিকে আই লেভেল ড্রাইভিং স্কুল DVSA-অনুমোদিত প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক অটোমেটিক গাড়িতে প্র্যাকটিক্যাল ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে লন্ডনে উচ্চমানের প্রশিক্ষণ, প্রায় ৯২% পাস রেট এবং ৪.৯★ গড় রেটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে।
সংশ্লিষ্টরা জানান, এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য “Theory থেকে Practical পর্যন্ত সম্পূর্ণ শেখার অভিজ্ঞতা” তৈরি করা। এই মডেলের মাধ্যমে প্রযুক্তি টিম শিক্ষার্থীদের থিওরি শেখাবে এবং আই লেভেল ড্রাইভিং তাদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ প্রদান করবে। ফলে শিক্ষার্থীরা একটি সহজ, কার্যকর এবং আত্মবিশ্বাসপূর্ণ শেখার পথ পাবে।
আই লেভেল ড্রাইভিং স্কুলের লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো: আসাদুজ্জামান খান বলেন, আমরা চাই শিক্ষার্থীরা সহজ ও স্ট্রেস-ফ্রি উপায়ে ড্রাইভিং শিখুক।
প্রযুক্তি টিম এর সাথে এই অংশীদারিত্ব আমাদের সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।
অন্যদিকে প্রযুক্তি টিম এর ফাউন্ডার ও সিও হাসান জুবায়ের বলেন, আমরা যুক্তরাজ্যে একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলা ভাষায় ড্রাইভিং থিওরি লেসন প্রদান করছি, সঙ্গে রয়েছে মানি-ব্যাক গ্যারান্টি। আই লেভেল ড্রাইভিং স্কুলের লিমিটেডের এর সাথে সাথে কাজ করে আমরা বাংলা কমিউনিটির জন্য আরও উন্নত, সহজ এবং নির্ভরযোগ্য সেবা দিতে পারবো। একটি সম্পূর্ণ লার্নিং সলিউশন তৈরি করাই আমাদের লক্ষ্য। আর এই সহযোগিতা সেই যাত্রায় একটি বড় পদক্ষেপ।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানা যায়, উভয় প্রতিষ্ঠান এই উদ্যোগকে আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে এবং নতুন কোর্স, প্রযুক্তি ও সেবা যুক্ত করে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।



















