img

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

প্রকাশিত :  ০৮:০৩, ০১ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৫৮, ০১ মে ২০২৬

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। দুই ইতালি প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে।

ইতালির লেইজ (Lecce) শহরে বড় ভাই হুমায়ুন ফকিরের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নয়ন ফকির প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় এলাকায় ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। তারা দুইজন টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।

ঘটনার পর বড় ভাই হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের মরদেহ দেখান এবং খুনের কথা স্বীকার করেন। এ ঘটনায় ইতালির পুলিশ অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে। 

নিহত নাসিরের বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, খুনি হুমায়ুন ফকির দীর্ঘ প্রায় ১২ বছর যাবত ইতালি প্রবাসী। সে প্রথমে লিবিয়া যায়, পরে লিবিয়া হয়ে ইতালিতে যায়। পরে ২০২৩ সালে বড় ভাইয়ের সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যায়। হুমায়ুন ফকির দুটি বিয়ে করেছে। আজ তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার কথা ছিল। এ নিয়ে ছোট ভাই নয়ন ফকির তার পূর্বের স্ত্রীকে তালাক দিতে নিষেধ করায় তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বে এক ভাইয়ের হাতে আরেক ভাই ইতালিতে খুন হয়েছে বলে শুনেছি। ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে।

কমিউনিটি এর আরও খবর

img

গোল্ডারস গ্রিনে সন্ত্রাসী হামলার বিষয়ে টাওয়ার হ্যামলেটসের বিবৃতি

প্রকাশিত :  ২০:২০, ৩০ এপ্রিল ২০২৬

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, \"গোল্ডারস গ্রিনে যে ঘটনায় দুই ইহুদি ব্যক্তি ছুরিকাহত হয়েছেন, তাতে আমি শঙ্কিত। আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের পরিবার এবং ইহুদি কমিউনিটির প্রতি।

আমাদের ইহুদি কমিউনিটি ও ধর্মীয় অংশীজনদের আশ্বস্ত করতে আমরা পুলিশ, আমাদের আন্তঃধর্ম ফোরাম এবং টেনশন মনিটরিং গ্রুপের সাথে কাজ করব। এর মধ্যে আমাদের সিনাগগ গুলোর আশেপাশে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের দ্বারা অতিরিক্ত উচ্চ-দৃশ্যমান টহল অন্তর্ভুক্ত থাকবে।

টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোনো স্থান নেই, এবং ইহুদি-বিদ্বেষের জন্য কোনো স্থান নেই।\"

ঘৃণাজনিত অপরাধ রিপোর্ট করতে এবং ঘৃণার বিরুদ্ধে আমাদের অঙ্গীকারে স্বাক্ষর করতে,  অনুগ্রহ করে হেট ক্রাইম পেজ (www.towerhamlets.gov.uk/lgnl/community_and_living/community_safety__crime_preve/hate_crime/hate_crime.aspx) ভিজিট করুন।

এদিকে নো প্লেস ফর হেট-এর চেয়ার সুফিয়া আলম বলেছেন: \"ইহুদি সম্প্রদায়ের ওপর এই সন্ত্রাসী হামলার কথা শুনে আমরা মর্মাহত ও শঙ্কিত।

\"টাওয়ার হ্যামলেটসে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই এবং আমরা নিজেদেরকে \'ঘৃণার জন্য কোনো স্থান নয়\' বলে গর্বিত করি। আমরা এই হামলার বিরুদ্ধে এবং আমাদের বরোর ইহুদি কমিউনিটির সমর্থনে একত্রিত।

\"আমরা জানি যে এই ভয়ঙ্কর হামলার পরে আশঙ্কা ও সম্প্রদায়ের উদ্বেগ বাড়তে পারে। আপনার কোনো উদ্বেগ থাকলে, বা কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে, দয়া করে আমাদের এখানে যোগাযোগ করুন: hatecrime@towerhamlets.gov.uk।

\"জরুরি অবস্থায়, সর্বদা ৯৯৯-এ কল করুন।\"

কমিউনিটি এর আরও খবর