ভিক্টোরিয়া পার্কে হাফটার্মে নৌকা চালানোর মজার আয়োজন
হাফটার্ম ছুটিতে শিশুদের জন্য আনন্দঘন সময় কাটাতে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক-এ আয়োজন করা হয়েছে বোটিং ও প্যাডালো কার্যক্রম।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের উদ্যোগে আগামী ২৬ মে, মঙ্গলবার পার্কের ওয়েস্ট লেকে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এতে অংশ নিয়ে শিশু-কিশোররা পানিতে নৌকা চালানোর অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের জন্য হবে এক নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।
এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য কোনো আগাম বুকিংয়ের প্রয়োজন নেই। অংশগ্রহণকারীরা সরাসরি উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে সুযোগ নিতে পারবেন। ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য এটি উপযোগী হলেও ৩ থেকে ১৫ বছর বয়সী সবাই এতে অংশ নিতে পারবে।
কার্যক্রমটি সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রতিটি শিশুকে অবশ্যই একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে থাকতে হবে।
আয়োজকরা জানিয়েছেন, খোলামেলা পরিবেশে এমন আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। হাফটার্ম ছুটিকে আনন্দময় করতে পরিবারসহ এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।



















