img

আলজেরিয়া-অস্ট্রিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের

প্রকাশিত :  ০৭:২৯, ২৮ জুন ২০২৬

আলজেরিয়া-অস্ট্রিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের

হারলো না কোনো দলই  শেষ পর্যন্ত। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের স্কোরলাইন গিয়ে থামল ৩-৩ গোলে। এই দুই দলের ড্রয়ে কপাল পুড়ল ইরানের। বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারা। রোববার (২৮ জুন) এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

ম্যাচের আগে হিসাব ছিল সহজ। দুই দলেরই সমান ৩ পয়েন্ট। ড্র হলেই দুজনেরই শেষ ৩২ নিশ্চিত। এই সরল সমীকরণই যেন ম্যাচটার ওপর একটা অস্বস্তিকর ছায়া ফেলেছিল। অনেকেই মনে করছিলেন, হয়তো ‘সমঝোতার ড্র’ হবে, ফুটবলের ইতিহাসে বহুবার দেখা সেই অদৃশ্য চুক্তি। ১৯৮২ সালের ‘ডিসগ্রেস অব গিহন’-এর ভূতও যেন ভেসে বেড়াচ্ছিল। কিন্তু মাঠে নামার পর অস্ট্রিয়া ও আলজেরিয়া যেন সেই সন্দেহকে অপমান করে তাড়িয়ে দিল। ৯৬ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ফলে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউটের টিকিট পেয়েছে দুই দলই। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইরান। নকআউট পর্বে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। আর আলজেরিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। অথচ ম্যাচটি ড্র না হয়ে যেকোনো ফল এলেই ভাগ্য খুলে যেত ইরানের। বিশ্বকাপ থেকে বাদ পড়তো পরাজিত দল। 

ফলে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের নাটকীয় ফলের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে ইরানকে। অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া-যে কোনো একটি দল জিতলেই সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠতো ইরান। কিন্তু কালাইদজিচের শেষ মুহূর্তের সমতাসূচক গোল সেই সম্ভাবনা শেষ করে দেয়। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইরান।

গ্রুপ ‘জি’তে তিনটি ড্র করে ৩ পয়েন্ট পেয়েছিল ইরান। বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর-তিন দলের বিপক্ষেই সমতায় শেষ হয়েছিল তাদের ম্যাচ। শেষ পর্যন্ত সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার আশা জিইয়ে ছিল তাদের। তবে সে জন্য নানা সমীকরণ মেলাতে হতো।

এই ম্যাচটা প্রমাণ করে, ফুটবল কখনো শুধু হিসাবের খেলা নয়। এখানে সমীকরণ ভেঙে যায়, পরিকল্পনা ছিন্নভিন্ন হয়। ৯০ মিনিটের পরেও খেলা বেঁচে থাকে। একটা হেডে, একটা ভুলে, একটা দৌড়ে। আর সেই বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে থাকে নিষ্ঠুরতা।

কেউ উদ্‌যাপন করে। কেউ চুপচাপ টিভি বন্ধ করে দেয়। ফুটবল ঠিক সেখানেই সবচেয়ে সত্য।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’—এমি মার্তিনেজ

প্রকাশিত :  ১৪:০৭, ২৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:১১, ২৮ জুন ২০২৬

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপের ব্যস্ত সময়সূচির মধ্যেও বাংলাদেশি সমর্থকদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসার বার্তা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্তিনেজ। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মানুষের প্রতি নিজের বিশেষ অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সফরের স্মৃতি মনে করে মার্তিনেজ বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি।

তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে লাখো সমর্থকের উচ্ছ্বাসে সিক্ত হয়েছিলেন মার্তিনেজ। সেই স্মৃতি এখনো ভোলেননি এই তারকা গোলরক্ষক।