img

খাসির মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে মারলেন বাবা, প্রমাণ লোপাটে সাহায্য করলেন মা

প্রকাশিত :  ০৬:৪৪, ২৮ আগষ্ট ২০২৬

খাসির মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে মারলেন বাবা, প্রমাণ লোপাটে সাহায্য করলেন মা

শ্রাবণ মাসে বাড়িতে খাসির মাংস (মাটন) খেতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এবং হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টার দায়ে নিহতের বাবা ও মা দুজনকেই গ্রেপ্তার করেছে মালওয়াড়ি থানার পুলিশ।

গতকাল বৃহস্পতিবার পুলিশ জানায়, নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড় (৩০)। তিনি ভারতের মহারাষ্ট্রের পুনের ওয়ারজে মালওয়াড়ির বাসিন্দা ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাবণ মাসকে পবিত্র বিবেচনা করে অনেক পরিবার এ সময় মাছ, মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকে। মহেশের পরিবারেও শ্রাবণ মাস উপলক্ষে নিরামিষ আহারের নিয়ম চলছিল। তবে মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করে খাওয়ার জন্য পরিবারের কাছে জোরাজুরি শুরু করেন।

এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা মহেশকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। বাবার নির্মম মারধরে মহেশ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশকে না জানিয়ে নিহতের মা স্বামীকে বাঁচাতে হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলার চেষ্টা করেন। তবে বিষয়টি গোপন রাখতে পারেননি তারা। স্থানীয় ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশের কাছে ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুসন্ধান শুরু করে।

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সত্যতা ও আলামত নষ্টের প্রমাণ মেলার পর পুলিশ অভিযুক্ত বাবা ও মা উভয়কেই গ্রেপ্তার করে হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে হত্যা ও তথ্য-প্রমাণ গোপনের অভিযোগে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর

img

কোন হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, সে হিন্দু নয়: আরএসএস প্রধান

প্রকাশিত :  ০৭:১৮, ৩০ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪৬, ৩০ আগষ্ট ২০২৬

ভারতে মুসলিমদের থাকা উচিত নয়—এমন ধারণা পোষণকারী ব্যক্তি প্রকৃত হিন্দু হতে পারেন না বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্কে আয়োজিত একটি আন্তধর্মীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।

তিনি জানান, একবার এক বক্তৃতায় মুসলিম ভাইয়েরা তাকে প্রশ্ন করেছিলেন যে আরএসএস একটি হিন্দু সংগঠন এবং হিন্দুরাষ্ট্রের কথা বলে, তাহলে মুসলিমদের কী হবে এবং তাদের তাড়িয়ে দেওয়া হবে কি না। জবাবে তিনি বলেছিলেন, ‘না, এটি হিন্দুত্ব নয়।’ কারণ হিন্দু হতে হলে সব পথ একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে বলে বিশ্বাস করতে হবে।

নিজের বক্তব্যের সপক্ষে ১৯৯৬ সালের হরিয়ানার দাদরিতে হওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ওই দুর্ঘটনায় অধিকাংশ যাত্রী মুসলিম ছিলেন। তবে তাদের স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজে নামার সময় ‘তারা মুসলিম’ এমন চিন্তা কখনোই করেননি এবং শেষকৃত্য থেকে শুরু করে সেবা প্রদান পর্যন্ত সবকাজ সমানভাবে করেছেন।

রাজনৈতিক স্বার্থ ছাড়া এবং কোনো প্রতিদানের আশা ছাড়াই সেবা করার কারণেই সংঘ এটি করতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন। সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্র সফরে এসে একাধিক কর্মসূচিতে অংশ নিলেও আরএসএস-কে একটি সাম্প্রদায়িক সংগঠন আখ্যা দিয়ে মোহন ভাগবতের তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান ও মুসলিম মেয়র জোহরান মামদানি।

আন্তর্জাতিক এর আরও খবর