img

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮

প্রকাশিত :  ০৬:১৫, ৩০ আগষ্ট ২০২৬

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, দুর্যোগের পর এখনো ২ হাজার ৪৯৮ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার সকালে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনো অভিযান চলছে। দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

গত ২৬ আগস্ট ভোতে কোশি নদী এলাকায় আকস্মিক বন্যার পর ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপাল সরকার জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় ও বিদেশি নাগরিকদের মধ্যে যারা নিখোঁজ রয়েছেন, তাঁদের শনাক্ত করতে পরিবার, স্থানীয় প্রশাসন ও হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

কোন হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, সে হিন্দু নয়: আরএসএস প্রধান

প্রকাশিত :  ০৭:১৮, ৩০ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪৬, ৩০ আগষ্ট ২০২৬

ভারতে মুসলিমদের থাকা উচিত নয়—এমন ধারণা পোষণকারী ব্যক্তি প্রকৃত হিন্দু হতে পারেন না বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্কে আয়োজিত একটি আন্তধর্মীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।

তিনি জানান, একবার এক বক্তৃতায় মুসলিম ভাইয়েরা তাকে প্রশ্ন করেছিলেন যে আরএসএস একটি হিন্দু সংগঠন এবং হিন্দুরাষ্ট্রের কথা বলে, তাহলে মুসলিমদের কী হবে এবং তাদের তাড়িয়ে দেওয়া হবে কি না। জবাবে তিনি বলেছিলেন, ‘না, এটি হিন্দুত্ব নয়।’ কারণ হিন্দু হতে হলে সব পথ একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে বলে বিশ্বাস করতে হবে।

নিজের বক্তব্যের সপক্ষে ১৯৯৬ সালের হরিয়ানার দাদরিতে হওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ওই দুর্ঘটনায় অধিকাংশ যাত্রী মুসলিম ছিলেন। তবে তাদের স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজে নামার সময় ‘তারা মুসলিম’ এমন চিন্তা কখনোই করেননি এবং শেষকৃত্য থেকে শুরু করে সেবা প্রদান পর্যন্ত সবকাজ সমানভাবে করেছেন।

রাজনৈতিক স্বার্থ ছাড়া এবং কোনো প্রতিদানের আশা ছাড়াই সেবা করার কারণেই সংঘ এটি করতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন। সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্র সফরে এসে একাধিক কর্মসূচিতে অংশ নিলেও আরএসএস-কে একটি সাম্প্রদায়িক সংগঠন আখ্যা দিয়ে মোহন ভাগবতের তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান ও মুসলিম মেয়র জোহরান মামদানি।

আন্তর্জাতিক এর আরও খবর