img

ইরানকে একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র বললেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত :  ১৫:৪১, ৩১ আগষ্ট ২০২৬

ইরানকে একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পইরানকে একটি ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করার পাশাপাশি তেহরানের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের কোনো সামরিক নৌ কিংবা বিমানবাহিনী অবশিষ্ট নেই। দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা বলতে এখন আর কিছু নেই এবং তারা সৈন্য কিংবা পুলিশ বাহিনীর বেতনও দিতে পারছে না।

দেশটির অর্থনৈতিক পরিস্থিতির এক ভয়াবহ চিত্র তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেখানে বর্তমানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি বিশৃঙ্খল উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের সঠিক প্রতিনিধিত্ব করার ক্ষমতা তাদের আর নেই।

সূত্র:  আল-জাজিরা।

আন্তর্জাতিক এর আরও খবর

img

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

প্রকাশিত :  ০৮:০৩, ০১ সেপ্টেম্বর ২০২৬

নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই দেশের সর্বশেষ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, তাদের দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৮৭ জনে। অপরদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল চীন। এতে দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৩ জনে পৌঁছেছে।

৯৮৭টি মরদেহের পাশাপাশি অনেককে জীবিত উদ্ধার করেছে নেপাল। এতে করে দেশটিতে এখন নিখোঁজের সংখ্যা কমে ৩ হাজার ৯১৬ জনে পৌঁছেছে। অপরদিকে তিব্বতে নিখোঁজ আছেন ৫৪৬ জন।

ফলে দুই দেশে মোট নিখোঁজ আছেন ৪ হাজার ৪৬২ জন। ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনের উদ্ধার কাজ চলছে আজ। এখনো যেহেতু সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ আছেন, তাই নিহতের সংখ্যা আরও অনেক বেশি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি। যারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ঘুরতে এসেছিলেন। অপরদিকে চীনে ২৩ দেশের ২৬১ বিদেশি নিখোঁজ রয়েছেন।

নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে গত বুধবার আকস্মিক বন্যার ঘটনা ঘটে। কিন্তু ওই পানির শক্তি এত বেশি ছিল যে বন্যায় নিহত মানুষের মরদেহ ভেসে কয়েকশ মাইল দূরে চলে এসেছে। পর্যাপ্ত ফ্রিজার না থাকায় মরদেহগুলো নিয়ে হিমশিম খাচ্ছিল নেপাল। তাই আপাতত ডিএনএ সংগ্রহ করে সেগুলো গণকবরে সমাহিত করা হচ্ছে। পরবর্তীতে পরিচয় শনাক্ত হলে কবর থেকে তুলে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: এএফপি


আন্তর্জাতিক এর আরও খবর