img

জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই দাবি আদায়ের ফায়সালা হবে

প্রকাশিত :  ১৩:৪২, ০৩ সেপ্টেম্বর ২০২৬

-লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এডভোকেট জুবায়ের

জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই দাবি আদায়ের ফায়সালা হবে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধানএডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটেরপ্রতি সরকার স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন করছে। যে শহীদদের রক্তের উপর আজকের এইসরকার তারা শহীদের রক্তের সাথে প্রতারণার পথেই হাঁটছে।

বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে বলেছিলো, জুলাই সনদের প্রতিটি অক্ষর তারা বাস্তবায়ন করবে ! গণভোটে হ্যাঁ কে বিজয়ী করতে চেয়েছে। কিন্তু বিজয়ী হওয়ার পর তারা জনগণের সাথে প্রতিটা অক্ষরেই প্রতারণা করছে।

এডভোকেট জুবায়ের বলেন, জনগণের দাবি জুলাই সনদবাস্তবায়নে আমরা সংসদে বারবার আহবান জানাচ্ছি। যদি জনগণের এ দাবি মেনেনেয়া না হয় তবে আমরা সবাইকে নিয়ে রাজপথে আন্দোলন করে এ দাবি বাস্তবায়নকরবো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাসের সংকট, সেবা প্রতিষ্ঠান গুলোর চরম অনিয়ম-অরাজকতাসহবিভিন্ন সংকট তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে। ফ্যাসিস্টহাসিনার মতো নতুন কোনো ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। 

তিনি বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলা  মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বক্তব্য রাখছিলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী  ইউকে ও ইউরোপ এর  প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবুবকর মোল্লার পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন 

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইউকে ও ইউরোপ এর অন্যতম মুখপাত্র ব্যারিস্টারফখরুল ইসলাম ও ডক্টর শামসুল আলম গোলাপ। 

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রাষ্ট্রীয়  প্রতিষ্ঠান গুলোতে দলীয় লোকনিয়োগের নজিরবিহীন অবস্থা তুলে ধরে বলেন, সরকার পুরো সিস্টেমটাকে নষ্ট করেদিচ্ছে। অতীতে যা হয়নি সেটাই করছে। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে নিজেদেরদলীয় প্রতিস্টানের মতো তৈরী করেছে।


কমিউনিটি এর আরও খবর

img

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

প্রকাশিত :  ০৭:৫১, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশিদের সামরিক স্থাপনা ও এর আশপাশের এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কুয়েতের আইন মেনে চলা এবং দেশটির সরকারের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। মিসাইল বা ড্রোন হামলা-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানানো হলো।”

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যত্নশীল থাকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।”

জরুরি প্রয়োজনে কুয়েতে থাকা বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ ও +৯৬৫ ৫০৮৯৫১৬১ নম্বরে ফোন করা যাবে। এ ছাড়া [email protected] ই-মেইলেও যোগাযোগ করা যাবে।


কমিউনিটি এর আরও খবর