মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ আর দীর্ঘায়িত করতে চাইছেন না । যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে, জ্বালানি তেলের দাম বেড়েছে। পাশাপাশি জনমত জরিপেও এ যুদ্ধের প্রতি মার্কিন নাগরিকদের ব্যাপক অসন্তোষের চিত্র উঠে এসেছে। এমন পরিস্থিতিতে ইরানে আবার হামলা শুরু না করার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউস থেকে আলজাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানিয়েছেন, যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অজনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে এর প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনের ফলেও এ যুদ্ধের প্রতি মানুষের নেতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ফিশার বলেন, গত কয়েক ঘণ্টায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। এর পেছনে রয়েছে ইরানে নতুন করে হামলা শুরু না করার বিষয়ে ট্রাম্পের বক্তব্য। তবে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যে মার্কিন নাগরিকদের ওপর পড়েছে। বিষয়টি ট্রাম্পও উপলব্ধি করছেন।
এদিকে, ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারের নাম আলোচনায় আসার পর যুদ্ধ বন্ধের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। ওয়াশিংটনের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ফিশার জানান, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার বিষয়ে ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন মিলার।
মিলারের যুক্তি ছিল, এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটানোর পথ খুঁজে বের করা প্রয়োজন।
ফিশারের মতে, ট্রাম্পের নতুন করে ইরানে হামলা না চালানোর বক্তব্যের সঙ্গে মিলারের এই পরামর্শের মিল রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প এ ধরনের অবস্থানের কথা বলে আসছেন। ফলে ইরান যুদ্ধ ধীরে ধীরে গুটিয়ে আনার সিদ্ধান্তে মিলারের প্রভাব পড়ছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
নেতানিয়াহুর জীবনকে কঠিন করে তুলতে পারে নতুন পার্লামেন্ট
প্রকাশিত :
১১:৩৮, ১০ নভেম্বর ২০২৬
এখনো ইসরায়েলে প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই মঙ্গলবার শপথ নিচ্ছেন নতুন পার্লামেন্টের (নেসেট) সদস্যরা। তারা দায়িত্ব নেওয়ার পর অনেক সমীকরণই নেতানিয়াহুর পক্ষে যাবে না। যা তাঁর জীবনকে আরও কঠিন করে তুলতে পারে।
দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট সরকার গঠন না করা পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। কিন্তু তাঁর ক্ষমতা প্রয়োগের বিষয়ে এরইমধ্যে সামরিক বাহিনীর প্রধানদের সতর্ক করেছেন আইজেনকোট। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার ম্যান্ডেট নেতানিয়াহুর নেই।
আইজেনকোটের এই সতর্কবার্তাটি আইনের চেয়ে অনেক বেশি রাজনৈতিক। কারণ, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু এখনো জাতীয় নিরাপত্তার দায়িত্বে আছেন। তাঁর হাতে কাগজে-কলমে বিভিন্ন ক্ষমতা থাকলেও সেগুলো প্রয়োগের ক্ষেত্রে পার্লামেন্টের বিরোধীতার মুখে পড়তে পারেন।সরকারি আদেশ দেখুন
নতুন পার্লামেন্ট যেসব উপায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিতে পারে, তা তুলে ধরা হলো:
৭ অক্টোবর নিয়ে তদন্ত কমিশন
বিরোধী জোট চেঞ্জ ব্লক ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে চায়। এটি তাদের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। কমিশন ওই ঘটনার পেছনে নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখবে।
নেতানিয়াহু এক্ষেত্রে নিজের কোনো দায় থাকার কথা অস্বীকার করে আসছেন। একই সঙ্গে তিনি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করেছেন। এর পরিবর্তে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া ব্যক্তিদের মাধ্যমে পর্যালোচনার পক্ষে অবস্থান নেন।
ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রাজনৈতিক বিশেষজ্ঞ আসাফ শাপিরা বলেন, নতুন সরকার গঠনের আগেই নবনির্বাচিত পার্লামেন্ট একটি বিশেষ কমিটি গঠন করতে পারে। পরে ওই কমিটির অনুসন্ধানের ফলাফল জাতীয় তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করা হবে।রাজনৈতিক খবর পড়ুন
নির্বাচনের পর আইজেনকোট ঘোষণা দিয়েছেন, তাঁর সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হবে একটি তদন্ত কমিশন গঠন করা।
নেতানিয়াহু আমলের আইন বাতিল
নতুন পার্লামেন্ট নেতানিয়াহুর আমলের বিতর্কিত কিছু আইন বাতিলে উদ্যোগ নিতে পারে। এর মধ্যে আছে- বিচারব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রচেষ্টা। দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার পর বিচারব্যবস্থাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করেছিলেন নেতানিয়াহু।
বিচারব্যবস্থা সংস্কারে নেতানিয়াহুর উদ্যোগ ইসরায়েলে বড় ধরনের বিক্ষোভের জন্ম দিয়েছিল। উদারপন্থিরা তখন গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু পরবর্তীতে শুরু হওয়া যুদ্ধগুলো জনগণের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়।
বিদায়ী সরকারের কিছু আইন সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করেছিল। সেগুলোর কারণে অ্যাটর্নি জেনারেলকে অপসারণের পথও সহজ হয়। এখন নতুন পার্লামেন্ট সেগুলো বাতিলের লক্ষ্য নির্ধারণ করতে পারে।
আসাফ শাপিরা বলেন, নেতানিয়াহু আমলের আইনগুলো বাতিলের কাজটি খুবই সহজ। এজন্য শুধু একটি ভোটাভুটির আয়োজন করতে হবে। কিন্তু বিরোধী জোট তাদের অগ্রাধিকার সমন্বয় করতে গেলে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
নতুন স্পিকার নির্বাচন
প্রথম রাজনৈতিক সংঘাতটি হবে পার্লামেন্টের স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে। বর্তমানে এ দায়িত্বে আছেন লিকুদ পার্টির সদস্য আমির ওহানা। তিনি একই সঙ্গে নেতানিয়াহুর অনুগত হিসেবে পরিচিত।রাজনৈতিক খবর পড়ুন
বিধি অনুযায়ী, পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন চলার সময় স্পিকার নির্বাচনের ভোট হতে পারে। নতুন সরকার শপথ নেওয়ার আগেই এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কিন্তু গত বৃহস্পতিবার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আমির ওহানা। ওইদিন আইজেনকোট শিবিরের তিনটি দল ওহানার কাছে একটি চিঠি পাঠায়। এতে পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে স্পিকার নির্বাচনের অনুরোধ ছিল। জবাবে ওহানা জানান, প্রথা অনুযায়ী নতুন সরকারের শপথ গ্রহণের দিন নির্বাচন হবে।
বিদায়ী স্পিকারের ওই জবাবের পর জোটের অগ্রাধিকার নির্ধারণে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাফতালি বেনেট। তিনি চেঞ্চ ব্লকের দল টুগেদার পার্টির নেতা। বেনেট বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব নেসেটের নিয়ন্ত্রণ নেব।’