img

মায়ের চিকিৎসা করাতে ঢাকায় এসে নিখোঁজ সুবা, সিসিটিভি ফুটেজে রহস্যজনক দৃশ্য

প্রকাশিত :  ০৬:৫১, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

মায়ের চিকিৎসা করাতে ঢাকায় এসে নিখোঁজ সুবা, সিসিটিভি ফুটেজে রহস্যজনক দৃশ্য

১১ বছরের এক কিশোরী সুবা মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয়েছেন। সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা ইমরান রাজীব।

ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে তার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

জানা গেছে, নিখোঁজ কিশোরীর নাম আরাবি ইসলাম সুবা। মায়ের চিকিৎসা করাতে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় আসে। সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সুবার বাবা ইমরান রাজীবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন তাকে খুঁজে পেতে পরিবারকে সাহায্য করার উদ্দেশে পোস্টটি শেয়ার করেছেন।

সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান, সুবার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করায় তার পরিবার মহাখালী এলাকার একটি বাসা নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা।

এর মধ্যে রোববার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট এক ফুফাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি। পরে পরিবারের লোকজন তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তারা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, তারা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধারে একাধিক দল মোতায়েন করেছে। তার অবস্থান জানতে পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।


img

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

প্রকাশিত :  ০৮:৫৫, ১৮ এপ্রিল ২০২৬

খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য কর্তব্যরত অবস্থায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মৃত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। পুলিশ বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।

মৃত্যুর বিষয়টি খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সম্রাট বিশ্বাস আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।’

বাংলাদেশ এর আরও খবর