img

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

প্রকাশিত :  ১২:৪২, ০১ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:২৭, ০১ মার্চ ২০২৫

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।ফলে রবিবার (১ মার্চ) শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এই মাস।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজান মাসের চাঁদের দেখা গেছে।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সাহরি খেয়ে আগামীকাল থেকে রাখবেন রোজা।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান পবিত্র মাস।

এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।


img

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

প্রকাশিত :  ১৬:৫৭, ১৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:২৬, ১৭ মে ২০২৬

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে  পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে ১০ জিলহজ আগামী ২৭ মে বুধবার। দেশটির সরকার রোববার এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ব্রিটেনসহ সমগ্র ইউরোপ আমেরিকার দেশসমূহের মুসলিম কমিউনিটি পবিত্র ঈদ উদযাপন করে থাকে।

সৌদি আরবের পাশাপাশি ওমান আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে ২৮ মে বৃহস্পতিবার।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপন হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন হতে পারে। সূত্র: খালিজ টাইমস