img

কালিয়া পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৭:২৯, ২২ মার্চ ২০২৫

কালিয়া পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াইল থেকে এম আল-আমীন: পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়াইল জেলার কালিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌর শাখার আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌর শাখার আমির মাওলানা নওশের আলী সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মহফিলে প্রধান অতিথি ছিলেন  জননেতা মাওঃ ওবায়দুল্লাহ কায়সার,মজলিসে শূরা সদস্য এবং সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা। অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও সিয়াম সাধনার মাহাত্ম্য নিয়ে সারগর্ভ আলোচনা করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন, মোল্লা কামরুল ইসলাম, সেক্রেটারি কালিয়া পৌর শাখা। আগত মেহমানদের ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ষোষণা করেন।

img

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?

প্রকাশিত :  ০৭:৩২, ০১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪০, ০১ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২০২৬ সালের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষার্ধে অর্থাৎ আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। এর ধারাবাহিকতায় ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

এদিকে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ পালন করা হয়। সেই আন্তর্জাতিক রীতিনীতি ও সময়ের পার্থক্য বিবেচনা করলে, যদি সংযুক্ত আরব আমিরাতে ২৭ মে ঈদুল আজহা পালিত হয়, তবে বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিল রেখে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—এমনকি মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আযহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশে কুরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা। তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। নিজের চোখ বেঁধে পুত্র ইসমাইলকে ভেবে যখন জবেহ সম্পন্ন করেন তখন চোখ খুলে দেখেন ইসমাইলের পরিবর্তে পশু কুরবানি হয়েছে, যা এসেছিল আল্লাহর পক্ষ থেকে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কুরবানি করা ওয়াজিব। ইসলামে কুরবানি খুবই তাৎপর্যপূর্ণ। 

সূত্র: গালফ নিউজ