img

যুক্তরাজ্যের সাউথাম্পটন সিটিতে আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের মহান স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত :  ০৫:১৬, ২৭ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:৩৬, ২৭ মার্চ ২০২৫

যুক্তরাজ্যের সাউথাম্পটন সিটিতে আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের মহান স্বাধীনতা দিবস পালন

যুক্তরাজ্যের সাউথাম্পটন সিটিতে আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে অস্থায়ী স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সাউথাম্পটন আওয়ামী লীগ এবং আওয়ামী যুবলীগ।

এর পূর্বে ইফতার পার্টি এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সাউথাম্পটন আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন সাউদাম্পটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোসাব্বির। সাউদাম্পটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল করিম কোরেশী এর সঞ্চালনায় আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, প্রধান বক্তা যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বক্তারা বলেন, বাংলাদেশ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে, তখন একদল মুক্তিযুদ্ধ বিরোধীচক্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত।

জননেত্রী শেখ হাসিনার সাজানো গোছানো একটি সুন্দর বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ এভাবে থাকবে না,বলতেছি খুব শীঘ্রই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে মুক্তিযুদ্ধের চেতনায়। আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে বিশ্বের সব সূচকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই বাংলাদেশ কিশোর গ্যাং এবং ইউনূসের নেতৃত্বে জামাত শিবির, বিএনপির নেতৃত্বে বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে।

তারা কেউ নয়, তারা ৭৫ সালে ১৫ই অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছিল, তারাই একুশে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল। তারা আজকে বাংলাদেশকে ধ্বংস করার সব ধরনের ষড়যন্ত্র করতেছে। আমি সবাইকে বলবো ঐক্যবদ্ধ থাকেন। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন। বাংলাদেশে আবার নেতৃত্ব দিবেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন সাউদাম্পটন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তরফদার, সাউদাম্পটন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকিত আহমেদ শওকত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজিম সোহাগ, সাউদাম্পটন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জালাল, সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ ইসলাম, সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার চৌধুরী, সাউদাম্পটন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কুরেশ মজুমদার, তথ্য সম্পাদক তাহিরুল ইসলাম, প্রচার সম্পাদক হিরন শাহ ।

 সভায় উপস্থিত ছিলেন কাজল আহমেদ, সার্জন আলী, রাসেল আহমেদ, মুকিত খান, কাজী সজিব, মোঃ মিনহাজ, মোর্শেদ, সজিব , সোমেলুর রহমান সোমেল, মোহাম্মদ আমিনুল ইসলাম, সাদমান আহমেদ প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনের লক্ষ্যে ‘কোয়ান্টাম মেডিটেশন’ –এর সাপ্তাহিক ধ্যান কর্মসূচির নতুন উদ্যোগ

প্রকাশিত :  ১৪:২৮, ০৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৬, ০৭ মে ২০২৬

আধুনিক জীবনের কর্মব্যস্ততা, পড়াশোনার চাপ এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে মানুষকে একটি সুস্থ ও সুন্দর জীবন উপহার দিতে লন্ডনে অনেকদিন ধরেই নিয়মিত মেডিটেশন বা ধ্যানচর্চার আয়োজন করে আসছে ‘কোয়ান্টাম মেথড’। আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় স্বীকৃত এই মেডিটেশন পদ্ধতি মানসিক চাপ কমিয়ে মনোযোগ বৃদ্ধি ও সার্বিক সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত।

এই কর্মসূচির আওতায় আগামী ১০ মে ২০২৬  থেকে সরাসরি উপস্থিত থেকে বা অনলাইনে—উভয় মাধ্যমেই এই মেডিটেশন সেশনে অংশগ্রহণ করা যাবে। এটি সম্পূর্ণ বিনামূল্যে সকল স্তরের মানুষের জন্য উন্মুক্ত।

সরাসরি সেশন: প্রতি মাসের দ্বিতীয় রবিবার।

সময়: সকাল ১০:০০ টা (বাংলা) এবং সকাল ১১:৩০ মিনিট (ইংরেজি)

স্থান: রয়্যাল ডকস সেন্টার ফর সাসটেইনেবিলিটি (Royal Docks Centre for Sustainability), ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, ইউনিভার্সিটি ওয়ে, লন্ডন, E16 2RD।

এছাড়াও, যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য প্রতি রবিবার সকাল ১০:০০ টায় (বাংলা) এবং ১১:৩০ মিনিটে (ইংরেজি) অনলাইনে বিশেষ মেডিটেশন সেশনের ব্যবস্থা রয়েছে। 

বিস্তারিত তথ্যের জন্যঃ www.QuantumLondon.org.uk 

ইমেইল: info@QuantumLondon.org.uk   

ফোনঃ 02034322672

কমিউনিটি এর আরও খবর