img

ঈদুল আযহা উপলক্ষে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের শুভেচ্ছা বার্তা

প্রকাশিত :  ২১:৩৪, ০৮ জুন ২০২৫

ঈদুল আযহা উপলক্ষে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের শুভেচ্ছা বার্তা

ঈদুল আযহা উপলক্ষে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বরার সকল কমিউনিটির নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।  
এক বিবৃতিতে নির্বাহী মেয়র বলেন, “ঈদুল আযহা ত্যাগসহমর্মিতা এবং সম্প্রীতির মহান বার্তা বহন করে। এই পবিত্র উৎসব কেবল মুসলিম কমিউনিটির জন্যই নয়বরং আমাদের বহুসংস্কৃতির টাওয়ার হ্যামলেটস পরিবারের সবার জন্য শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার সুযোগ এনে দেয়।”
তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, “ঈদের এই পবিত্র দিনগুলোতে আমরা যেন ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখি এবং যাদের পাশে দাঁড়ানো প্রয়োজনতাদের পাশে দাঁড়াতে যেন পিছপা না হই।”
নির্বাহী মেয়র আরও বলেন, \"টাওয়ার হ্যামলেটসের সকল বাসিন্দার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আরও অন্তর্ভুক্তিমূলকসহিষ্ণু ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।”
ঈদের সুমহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল কমিউনিটির শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য জনপদ ‘এক টাওয়ার হ্যামলেটস্’ গড়ার সামগ্রিক প্রচেষ্টায় সামিল হতে” নির্বাহী মেয়র লুৎফুর রহমান বারার প্রতিটি বাসিন্দার প্রতি আহ্বান জানান।
তিনি ঈদ উপলক্ষে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং টাওয়ার হ্যামলেটসের সকল নাগরিকের জন্য সুখশান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কমিউনিটি এর আরও খবর

img

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১০:৩৬, ১৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:২৩, ১৭ মে ২০২৬

নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স এসোসিয়েশন (নেবট্রা) এর কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গত ১৩ই মে বুধবার অনুষ্ঠিত হয়েছে l সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম জি কিবরিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক যোশী, গনি আহমেদ চৌধুরী ও জুনেদ এম আহমেদ; সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল; সহকারী সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন; কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেইন শিবলী; সহকারী অফিস সম্পাদক আকমল হোসেন; সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান লিটু; সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম; প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ জামাল হোসেন মিজান এবং কার্যনির্বাহী সদস্য নাজিরুল ইসলাম খান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমেদ l সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং আসন্ন BGM (Biennial General Meeting) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় নেবট্রার সহকারী সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেকের পিতা এবং অফিস সম্পাদক আবুল হোসেনের শাশুড়ির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া সংগঠনের সিনিয়র সহ সভাপতি শিপার আহমেদ এর সুস্থতা এবং কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন শিবলীর বাংলাদেশ ভ্রমণ ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।

কমিউনিটি এর আরও খবর