img

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত :  ০৯:৩০, ০৭ জুলাই ২০২৫

 নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাস্থ ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাফওয়ান ওই গ্রামের লুৎফুর রহমান ও আখি বেগম দম্পতির একমাত্র পুত্র।

রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টা  দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় পরিবারের অজান্তে সে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার বাবা লুৎফুর রহমান ডোবায় ছেলের নিথর দেহ ভাসতে দেখতে পান।

সেখান থেকে দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে এসআই অনিক পাল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেটের খবর এর আরও খবর

img

‘সংসদ চলছে, তোমরা এখানে কেন?’

প্রকাশিত :  ১০:২২, ১৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটের কয়েকজন সংসদ সদস্যকে (এমপি) বিমানবন্দরে দেখে সংসদে যাওয়ার নির্দেশ দিয়েছেন ।

আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টা ২১ মিনিটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কয়েকজন সংসদ সদস্যকে বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখে তারেক রহমান বলেন, ‘আজ সংসদ চলছে। তোমরা এখানে কেন?’  আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নেই। আপনারা সংসদে যান।’

পরে বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন তিনি। পথে সিলেটের চৌকিদেখী এলাকায় লাক্কাতুড়া চা-বাগানসংলগ্ন সড়কে চা-শ্রমিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৃষ্টি উপেক্ষা করে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে ও গাড়িতে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

এ ছাড়া সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। সাধারণ মানুষও সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন তারেক রহমান। 

সিলেটের খবর এর আরও খবর