img

পাকিস্তানের বেলুচিস্তানে ৯ বাসযাত্রীকে গুলি করে হত্যা

প্রকাশিত :  ০৫:৪১, ১১ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৪৭, ১১ জুলাই ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তানে ৯ বাসযাত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তানে  অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।  

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস প্রথমে গতিরোধ করে বন্দুকধারীরা। বেলুচিস্তানের ঝোব শহরের কাছে ঘটেছে এই ঘটনা। বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের বের করে আনে। এরপর এক এক করে নয়জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে। 

ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম বলেছেন, যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়। তিনি জানান, নিহতদের লাশ রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এই হামলার কড়া নিন্দা জানিয়েছে। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

শাহিদ রিন্দ বলেছেন, সন্ত্রাসীরা বাস থেকে যাত্রীদের টেনে নামায়, তাদের পরিচয় নিশ্চিত করে এবং নির্মমভাবে নয়জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করে। 

সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। সেই সঙ্গে পুরো ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। 

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। সংগঠনটির একজন মুখপাত্র বলেছেন, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়ে ব্লক করার পর নয়জনকে তারা হত্যা করেছে। 


আন্তর্জাতিক এর আরও খবর

img

মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ

প্রকাশিত :  ১৮:১৫, ২৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:২৭, ২৪ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধ পরিস্থিতির জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে চলমান যুদ্ধের ফলে ওই অঞ্চলে ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্য বা ‘হেজেমনি’ ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন তিনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।

তুরস্কের সংসদীয় স্পিকারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে গালিবাফ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনীতি নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বাস্তবতায় মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও ‘ঐক্য’ বজায় রাখা এখন কোনো সাধারণ পছন্দ নয়, বরং এটি একটি ‘অপরিহার্য প্রয়োজনীয়তায়’ পরিণত হয়েছে।

ইরানি এই শীর্ষ কর্মকর্তা আঞ্চলিক শক্তিগুলোর আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেন, পশ্চিমা শক্তির ওপর ভরসা না করে এই অঞ্চলের দেশগুলোকে এখন নিজেদের সক্ষমতার ওপর ভিত্তি করে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা বা নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। চলমান সংঘাতের পর তৈরি হওয়া নতুন বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: আল-জাজিরা।

আন্তর্জাতিক এর আরও খবর