img

আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর ব্রিটেনের কার্ডিফে দাওয়াতি সফর সফল ভাবে সম্পন্ন

প্রকাশিত :  ১৫:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর ব্রিটেনের কার্ডিফে দাওয়াতি সফর সফল ভাবে সম্পন্ন

বাংলাদেশ থেকে দাওয়াতী সফরে যুক্তরাজ্যে আগমন করেন বিশিষ্ট ইসলামী গবেষক, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলী । 

যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মাদ্রাসা, মসজিদে,সভা সেমিনারে ইসলামের সুমহান আদর্শ তুলে ওয়াজ নসিহত করছেন।

এই ধারাবাহিকতায় ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে  দাওয়াতি কাজে অংশ নিতে আসেন। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়লে কার্ডিফ বাংলাদেশ কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

সবাই জড়ো হতে থাকেন  মুফতি সাহেবের সাথে দেখা করতে ও দোয়া নিতে। দিনভর ওয়াজ নসিহত ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করেন।

২৮ শে সেপ্টেম্বর দুপুর ১২ টায় বৃটেনের  কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করেন। মাদ্রাসা পরিদর্শনকালে বিশিষ্ট ইসলামী গবেষক, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর সাথে এক মতবিনিময় সভা কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্ এর সভাপতিত্বে এবং কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাষ্টি ও  দারুস সুন্নাহ মাদ্রাসা কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান কাউন্সিলর দিলওয়ার আলী ও ক্বারী নুরুল ইসলাম, সেক্রেটারি আনসার মিয়া, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন জুবায়ের, ও  প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী। মতবিনিময় শেষে মাদ্রাসায়  উপস্থিত সবাইকে নিয়ে সুরা এখলাছ মশক্ব প্রদান এবং মোনাজাত করেন। 

মতবিনিয়কালে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ তাআলা যাকে কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত করেন, এটা তার জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সৌভাগ্যের ব্যাপার। ভালো কাজে শরীক হওয়া মানেই আল্লাহর রহমতের ছায়াতলে আসা। এই পৃথিবীতে ভালো মানুষদের সংস্পর্শে গেলে মানুষ ভালো কিছু শিখে এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। 

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘সবচেয়ে দামি ঘর হলো সেই ঘর, যেখানে দ্বীনি  শিক্ষা দেওয়া হয়ে থাকে। আজকে যে কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করলাম এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি নেক কাজের বড় প্ল্যাটফর্ম, যেখানে  শিশুদের কুরআনের নূরে আলোকিত করা হবে। আমি যারা এই উইকেন্ড মাদ্রাসা  প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করেছেন, সময় ও অর্থ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, এই এলাকার প্রবাসীরা ইসলামের সঠিক আকিদাকে অনুসরণ করে ইসলামিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।যেমন তিনি বলেছেন এ সব ভালো কাজে শরীক হওয়া আল্লাহর বিশেষ রহমতের একটি অংশ। 

বাদ যুহর কার্ডিফ শাহজালাল মসজিদে কমিউনিটি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য,শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। মুসল্লিগণ  উনাকে  পেয়ে খুব খুশি হোন। এবং কুশলাদি বিনিময় করেন।

একই দিনে আনজুমানে আল- ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের পক্ষ থেকে বাদ মাগরিব কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। কার্ডিফ ও পার্শ্ববর্তী শহরের অনেকেই ওয়াজ মাহফিলে উপস্থিত হোন। জালালিয়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও সার্বিক সহযোগিতার হসত প্রসারিত করেছেন।। 

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে মেডিসিন অধ্যয়নে আগ্রহী ছাত্র-ছাত্রীদের দক্ষতা অর্জনের দিনব‍্যাপী বিশেষ শিক্ষামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত :  ২০:২১, ১২ মে ২০২৬

লন্ডনে মেডিসিন অধ্যয়নে আগ্রহী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন‍্য দিনব‍্যাপী বিশেষ শিক্ষামূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।  মেডিস্পুনের আয়োজনে গত রবিবার ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডের এক্সেল  টিউটর এ কর্মশালা অনুষ্টিত হয়। এই কর্মশালার মাধ‍্যমে স্বপ্নের ডাক্তার হওয়ার পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলো MEDISPOON LAUNCHPAD । গতকালের প্রশিক্ষনে অংশ নেন ইয়ার-৯ থেকে ইয়ার- ১২ এর শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। যাদের সবার লক্ষ্য একটাই, ভবিষ্যতে ডাক্তার হওয়া। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ফ্রি ইভেন্টে মেডিকেল স্কুলে ভর্তির বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

MEDISPOON হলো যুক্তরাজ্যভিত্তিক একটি বিশেষজ্ঞ UCAT প্রস্তুতি প্ল্যাটফর্ম, যা NHS ডাক্তার ও অভিজ্ঞ শিক্ষাবিদদের মাধ্যমে পরিচালিত। বিশেষভাবে যুক্তরাজ্যের মেডিকেল স্কুলে আবেদনকারী শিক্ষার্থীদের জন্য। প্ল্যাটফর্মটিতে রয়েছে ৫০ হাজারেরও বেশি অনুশীলনী প্রশ্ন, ৩৫০টির বেশি ভিডিও লেসন, মক পরীক্ষা, ইন্টারভিউ প্রস্তুতি এবং অ্যানালিটিক্স ড্যাশবোর্ড এবং সমন্বিত ইন্টারভিউ প্রস্তুতি, সবকিছু একটি সংযুক্তপ্ল্যাটফর্মে। কিন্তু মেডিস্পুনকে সবচেয়ে আলাদা করে তোলে এরমিশন।। মেডিস্পুনের প্রতিষ্ঠাতা আনিস জামানের সভাপতিত্বে ও মেডিস্পুনের সহ-প্রতিষ্ঠাতা ইমন আহমেদের পরিচালনায় বক্তব‍্য রাখেন, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ডা. মনজুর শওকত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. ক্রিস ইমাফিডন এবং প্রফেসর জোনাথন ওমানি। ইভেন্ট অংশগ্রহণকারী মুহাম্মদ মনিরুজ্জামান, মিনারা সুলতানা প্রমূখ।

মেডিস্পুনের প্রতিষ্ঠাতা আনিস জামান বলেন,

\"আমরা বিশ্বাস করি, ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হওয়া উচিত পরিশ্রমআর নিষ্ঠার উপর ভিত্তি করে, পরিবারের আর্থিক সামর্থ্য বা কোনস্কুলে পড়েছ তার উপর নয়। MEDISPOONসেই বিশ্বাস থেকেই জন্মনিয়েছে।\"

এই বিশ্বাসের প্রতিফলন দেখা যায় মেডিস্পুনের প্রতিটি সিদ্ধান্তে। ফ্রিস্কুল মিলস (FSM) শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্ল্যাটফর্মঅ্যাক্সেস। এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, মেডিকেল স্কুলে ভর্তির পরসম্পূর্ণ সাবস্ক্রিপশন ফি ফেরত — যুক্তরাজ্যে এমন প্রতিশ্রুতি দেওয়াএকমাত্র UCAT প্ল্যাটফর্ম এটি।

দিনটি ছিল পুরোপুরি প্যাকড। ৫০ জন ইয়ার ১২-এর শিক্ষার্থী, ৮০জন ইয়ার ৯ থেকে ১১-এর শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা মিলেএকটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছিলেন।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ডা. মনজুরশওকত শিক্ষার্থীদের সামনে তুলে ধরলেন মেডিকেল স্কুলে ভর্তিরবাস্তব চিত্র। A-লেভেলে A*A*A*-এর লক্ষ্যমাত্রা, UCAT স্কোরেরগুরুত্ব, MMI ইন্টারভিউ প্রস্তুতি এবং কার্যকর ওয়ার্ক এক্সপেরিয়েন্সেরপথ — সবকিছু নিয়ে তিনি দিলেন সরাসরি ও বাস্তবভিত্তিক পরামর্শ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. ক্রিস ইমাফিডন এবংপ্রফেসর জোনাথন ওমানির উপস্থিতি ইভেন্টটিকে এক অনন্য মাত্রাদিয়েছিল। কিংস কলেজ লন্ডন, ইম্পেরিয়াল এবং UCL-এর বর্তমানমেডিকেল শিক্ষার্থীরা MMI মক ইন্টারভিউ পরিচালনা করলেন এবংপার্সোনাল স্টেটমেন্ট পর্যালোচনা করলেন। তারা নিজেরা যে পথপেরিয়ে এসেছেন, সেই পথের আলো ছড়িয়ে দিলেন পরের প্রজন্মেরকাছে।

ইভেন্ট শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে ছিল সন্তুষ্টির ছাপ।

মুহাম্মদ মনিরুজ্জামান বললেন, \"UCAT এবং মেডিকেল ক্ষেত্রসম্পর্কে অনেক দরকারি তথ্য ও সাহায্য পেয়েছি। অত্যন্ত সহায়কছিল।\"

মিনারা সুলতানা বললেন, \"ইয়ার ১২-এর শিক্ষার্থীদের মেডিকেলস্কুলে আবেদনের প্রস্তুতির জন্য অনেক ব্যবহারিক সম্পদসহ অত্যন্তসুসংগঠিত একটি ইভেন্ট।\"

দীপান্নিতা হক জানালেন, \"মেডিসিনে আবেদনের পুরো যাত্রা সম্পর্কেঅত্যন্ত তথ্যবহুল ছিল।\"

ইভেন্টে MEDISPOON তিনটি বড় ঘোষণা দেয় যা উপস্থিত সকলকেউৎসাহিত করে।

মেডিস্পুনের লাইফটাইম মেন্টরড প্ল্যান, যার স্বাভাবিক মূল্য £৭৯৫, সেটি মাত্র £২৯৯-তে ১০০ জন শিক্ষার্থীর জন্য অফার করা হয়। এই১০০টি স্পট দিনের মধ্যেই সম্পূর্ণ নেওয়া হয়ে যায়। এছাড়াওআনুষ্ঠানিকভাবে চালু হয় MEDISPOON রেফারেল প্রোগ্রাম — যেখানে কোনো শিক্ষার্থী বন্ধুকে রেফার করলে উভয়পক্ষই বিশেষসুবিধা পাবেন। এবং সকল উপস্থিত অংশগ্রহণকারী পানমেডিস্পুনের সকল প্ল্যানে ৫০% বিশেষ ছাড়।

দিন শেষে যখন শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল, তখন তাদের হাতে ছিলঅংশগ্রহণের সার্টিফিকেট, মনে ছিল নতুন আত্মবিশ্বাস এবং চোখেছিল আরও স্পষ্ট স্বপ্ন।

মেডিস্পুনের সহ-প্রতিষ্ঠাতা ইমন আহামেদ বলেন,

\"আজকের এই ইভেন্ট আমাদের কাছে শুধু একটি দিন নয়। এটিপ্রমাণ করে যে সঠিক সুযোগ পেলে আমাদের কমিউনিটির প্রতিটিশিক্ষার্থী ডাক্তার হওয়ার যোগ্য। MEDISPOONসেই সুযোগ তৈরিকরতে প্রতিদিন কাজ করে যাচ্ছে।\"

MEDISPOON LAUNCHPAD ছিল কেবল একটি শুরু। যুক্তরাজ্যেরবাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির পরবর্তী প্রজন্মের ডাক্তারেরাআজ এক ধাপ এগিয়ে গেছেন তাদের স্বপ্নের দিকে।

কমিউনিটি এর আরও খবর