img

নেতানিয়াহুকে ‘পরাজিত নেতা’ মনে করছেন ট্রাম্প: ইসরায়েলি বিশ্লেষক

প্রকাশিত :  ১৯:২০, ০৪ অক্টোবর ২০২৫

নেতানিয়াহুকে ‘পরাজিত নেতা’ মনে করছেন ট্রাম্প: ইসরায়েলি বিশ্লেষক

ইসরায়েল এখন শুধু তার ‘প্রচলিত শত্রু ও সমালোচকদের’ জন্যই নয়, বরং ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের মতো ‘মহান বন্ধুদের’ জন্যও বোঝায় পরিণত হয়েছে।এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছেও। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওরি গোল্ডবার্গ বলেছেন, এটা কেউই সরাসরি বলবে না। কিন্তু হামাসের জবাবকে শান্তির ইঙ্গিত হিসেবে পড়ে ট্রাম্পের নেওয়া আকস্মিক সিদ্ধান্তই প্রমাণ করে, তিনি যখন নেতানিয়াহুর দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, তখন এটিকে বোঝা মনে করেন। ট্রাম্প নেতানিয়াহুকে একজন পরাজিত ব্যক্তি হিসেবে দেখেন।

গোল্ডবার্গ বলেন, পরিস্থিতি এতটা বদলে যেতে পারে, ইসরায়েল কখনও তা চিন্তাও করতে পারেনি। কারণ ইসরায়েল বহু বছর ধরে ‌‘‘গণহত্যা ও জাতিগত নিধনের অন্তহীন চক্রে’’ এতটাই অভ্যস্ত হয়ে উঠেছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস-নেতৃত্বাধীন হামলার বাইরেও অন্য বাস্তবতাকে স্বীকার করতে পারেনি।

তিনি বলেন, প্রথম যে ফ্লোটিলা গাজামুখে যাত্রা শুরু করেছিল, তার প্রতিক্রিয়ার সঙ্গে সাম্প্রতিক সুমুদ ফ্লোটিলা নিয়ে বিশ্বজুড়ে দেখা দেওয়া প্রতিক্রিয়ার পার্থক্য দেখুন। কিছুই আর আগের মতো নেই। আজকের সকালের ইসরায়েল গত দুই বছর ধরে যেমন একা ছিল, আমার মনে হয়, তেমনই একা হয়ে পড়েছে।

তবে ট্রাম্পের পরিকল্পনা অনুসরণে নেতানিয়াহুরও স্বার্থ জড়িত রয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। গোল্ডবার্গ বলেন, যদি ইসরায়েলে আগাম নির্বাচনের ডাক দেওয়া হয়, তাহলে নেতানিয়াহুর জন্য তা বেশি সুবিধাজনক হবে না। কারণ নিজেকে এমন প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করতে হবে যে, তিনি কঠিন যুদ্ধ করেছেন, আবার একই সঙ্গে কঠিন চুক্তিও স্বাক্ষর করেছেন।

এদিকে, গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস বলেছে, তারা গাজায় আটক সব ইসরায়েলি বন্দিকে; জীবিত ও মৃত উভয়কেই, মুক্তি দিতে রাজি আছে। তবে গাজায় ইসরায়েলি যুদ্ধের অবসান এবং সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা বলেছে গোষ্ঠীটি।

হামাস বলেছে, তারা গাজার ক্ষমতা ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি সংস্থার কাছে হস্তান্তর করবে। তবে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বাকি অংশ নিয়ে গোষ্ঠীটি বলেছে, এই বিষয়ে ফিলিস্তিনি জাতীয় কাঠামোর মধ্যে বিস্তৃত আলোচনা হওয়া উচিত। আলোচনায় হামাসও অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ণ দায়িত্ব নিয়ে অংশ নেবে। ২০ দফার পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণও রয়েছে।

সূত্র : আল জাজিরা

আন্তর্জাতিক এর আরও খবর

img

মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ

প্রকাশিত :  ১৮:১৫, ২৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:২৭, ২৪ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধ পরিস্থিতির জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে চলমান যুদ্ধের ফলে ওই অঞ্চলে ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্য বা ‘হেজেমনি’ ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন তিনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।

তুরস্কের সংসদীয় স্পিকারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে গালিবাফ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনীতি নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বাস্তবতায় মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও ‘ঐক্য’ বজায় রাখা এখন কোনো সাধারণ পছন্দ নয়, বরং এটি একটি ‘অপরিহার্য প্রয়োজনীয়তায়’ পরিণত হয়েছে।

ইরানি এই শীর্ষ কর্মকর্তা আঞ্চলিক শক্তিগুলোর আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেন, পশ্চিমা শক্তির ওপর ভরসা না করে এই অঞ্চলের দেশগুলোকে এখন নিজেদের সক্ষমতার ওপর ভিত্তি করে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা বা নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। চলমান সংঘাতের পর তৈরি হওয়া নতুন বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: আল-জাজিরা।

আন্তর্জাতিক এর আরও খবর