img

নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রুমা গ্রেফতার

প্রকাশিত :  ১৬:২৭, ০৪ নভেম্বর ২০২৫

নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রুমা গ্রেফতার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টা দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাস থেকে এই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে এই ছাত্রলীগ নেত্রীকে সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসা থেকে আটক করা হয়।

জেসমিন আরা রুমা (২৭) নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবু তাহেরের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

মঙ্গলবার বিকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক হওয়া জেসমিন আরা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে বিগত ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট মামলায় রুমাকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।


img

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

প্রকাশিত :  ০৮:৫৫, ১৮ এপ্রিল ২০২৬

খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য কর্তব্যরত অবস্থায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মৃত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। পুলিশ বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।

মৃত্যুর বিষয়টি খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সম্রাট বিশ্বাস আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।’

বাংলাদেশ এর আরও খবর