img

ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে এসেছি, ফিরিয়ে দেবেন না: লুনা

প্রকাশিত :  ১১:৫০, ১০ নভেম্বর ২০২৫

 ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে এসেছি, ফিরিয়ে দেবেন না: লুনা

সিলেট-২ আসনে (বিশ্বনাথ) বিএনপির প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘সিলেট-২ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আসন। এই আসনে বেগম খালেদা জিয়া আমাকে দলের মনোনয়ন দিয়েছেন, ধানের শীষে ভোট চাইতে বলেছেন। এজন্য আমি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আসনে তাঁর প্রতিনিধি হয়ে ধানের শীষে ভোট চাইতে এসেছি। আমাকে ফিরিয়ে দেবেন না।’

গত শনিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথের বাগিচা বাজারে দেওকলস ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুনা কথাগুলো বলেন।

বিগত ১৭ বছর আওয়ামী শাসনের সমালোচনা করে লুনা বলেন, ‘বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়। তাই এম ইলিয়াস আলীর মতো বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন উপহার দেব। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেবুল মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা জিললুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গউছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, আব্দুল মুমিন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, জেলা উলামা দলের সদস্য মাওলানা মাহমুদুর রহমান ও দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ।

সভায় আরও বক্তব্য দেন দেওকলস ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক চান মিয়া মাস্টার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান, বিএনপি নেতা আমির আলী, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাকির আহমেদ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল আলীম সোহাগ।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চাঞ্চল্যকর রাসেল হত্যা: সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার ২

প্রকাশিত :  ০৫:৫৫, ০৮ অক্টোবর ২০২৬

রাসেল আহমদ

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে চাঞ্চল্যকর রাসেল আহমদ শাহ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) ও আব্দুস সামাদ (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, এসআরবির অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার হয়েছে। বর্তমানে থানায় আছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলাম চকবাজার এলাকায় রাসেল আহমদকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাসেলের মা রাজনা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।

মলায় অভিযুক্তরা হলেন- ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়া (৩৫)।

সিলেটের খবর এর আরও খবর