img

প্রসপার আফগানিস্তান এর উদ্যোগে সর্বদলীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৬:৫৮, ১১ নভেম্বর ২০২৫

প্রসপার আফগানিস্তান এর উদ্যোগে সর্বদলীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রসপার আফগানিস্তান নামক একটি সংগঠনের উদ্যোগে আফগানিস্তানের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে গত ৮ অক্টোবর শনিবার, লন্ডনে গুরুত্বপূর্ণ উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় সর্বদলীয় প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। এতে সদ্য আফগানিস্তান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে বাংলাদেশ থেকে টেলিফোনিক বক্তব্য দেন সাড়া জাগানো ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হক।

প্রসপার আফগানিস্তান এর অন্যতম দায়িত্বশীল জনাব মইন উদ্দিনের পরিচালনায় প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল কুদ্দুস মারুফ। সভার প্রারম্ভে মুসলিম বিশ্বের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব সম্পর্কে সমৃদ্ধ আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। এর পর প্রসপার আফগানিস্তান এর ডাইরেক্টর সাদিক আহমদ সিদ্দিক পাওয়ার পয়েন্টের সাহায্যে আফগানিস্তানের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। অতঃপর জনাব গোলাম রাব্বানী উপস্থিতির উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন জিজ্ঞাসার সন্তোষজনক জবাব দেন।

সভায় প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশ নেন হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপূরী, ইউকে হেফাজতের সহ সভাপতি মাওলানা ইমদাদুর রহমান আলমাদানী, ইউকে জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, মাওলানা মুফতি ইসমাইল ইয়ামিন,ইউকে জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ। টেলিফোনিক বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন আফগানিস্তান সফর করে আমাদের কে রীতিমতো অবাক হতে হয়েছে। প্রায় চার কোটি অধিবাসী ও ৩৩ প্রদেশের একটি বিশালায়তন দেশ, মাদ্রাসার শিক্ষার্থীরা সফল ভাবে পরিচালনা করে যাচ্ছেন। \"আমর বিল মা\'রুফ ও নাহী-আনিল মুনকার\" মন্ত্রণালয়ের বিশাল কার্যক্রম আমাদেরকে অভিভূত করেছে। শান্তি- শৃঙ্খলা ও নিরাপত্তার সুফল সেখানকার জনগণ উপভোগ করতে পারছে। নারীর অধিকার প্রতিষ্ঠায় শরীয়াহর নিয়ম অনুযায়ী তাঁরা উন্নতির পথে অগ্রসরমান। চল্লিশটিরও বেশি দেশের সাথে তাঁরা কুটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সফল হতে পেরেছেন। বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ কুটনৈতিক যোগসূত্র স্থাপনের আগ্রহ আমরা তাদের মধ্যে তীব্রভাবে লক্ষ্য করেছি।

মাওলানা মামুনুল হক এক প্রশ্নের জবাবে বাংলাদেশে সমমনা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে বলেন, যদি কোন ইসলামী দল ভিন্ন জোটের সাথে একাকার হয়ে যান, তাহলে এর ইতিবাচক ফলপ্রসূ র সম্ভাবনা সম্পূর্ণরূপে উড়িয়ে দেয়া যায়না। দীর্ঘ আলোচনার মাধ্যমে নিজের উপকারি অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ শেয়ার করায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা মামুনুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, আলহাজ মাওলানা আতাউর রহমান, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা মামনুন মহিউদ্দিন, মুফতি সালেহ আহমদ, মাওলানা আবুল কালাম,মাওলানা মুসলেহ উদ্দীন,মাওলানা সৈয়দ আব্দুল্লাহ তালহা,মাওলানা এনাম উদ্দিন,মুফতি আশরাফুজ্জামান,মাওলানা আখলাক চৌধুরী,মাওলানা মঈন উদ্দিন খান,হাফিজ মাওলানা মুশতাক,মুফতি সৈয়দ রিয়াজ আহমদ,মুফতি আব্দুর রাজ্জাক,মাওলানা মাসূম আহমদ বিন শায়েখ কৌড়িয়া,মাওলানা হুসাইন আহমদ,মাওলানা আব্দুল গাফ্ফার,মাওলানা মাগফুর,মাওলানা নাজমুল হুসাইন প্রমুখ৷ প্রসপার আফগানিস্তান এর অন্যতম দায়িত্বশীল জনাব মুখতার এবং জনাব হাসিম।

অবশেষে উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইউকে হেফাজতের সভাপতি মাওলানা মুফতি আবদুর রহমান। পরিশেষে প্রসপার আফগানিস্তান এর পক্ষ থেকে উপস্থিতির প্রতি বিশেষ শুকরিয়া আদায় করেন প্রসপার এর উপদেষ্টা মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।


কমিউনিটি এর আরও খবর

img

ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ কর্তৃক জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

প্রকাশিত :  ০৯:১১, ২৪ মে ২০২৬

যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার সিটি শাখার উদ্যোগে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানস্যকন্যা , জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি অয়েছ কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদের সঞ্চালনায় সর্ব প্রথম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেখ ইয়াওর মিয়া।

সভার শুরুতে ১৯৭১ সাল থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে যারা আত্নাহুতি দিয়েছেন , তাদের সকলের রুহের মাগফেরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি গনী আহমেদ চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা আপতাব চৌধুরী , যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান বকুল, আইন বিষয়ক সম্পাদক শেখ জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আতাউর রহমান, শেখ ইয়াওর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, সহ দপ্তর সম্পাদক কয়েছ কামালী, আনসার মিয়া, সাবেক ছাত্রনেতা আমীর আলী লিটন, রবিন আহমেদ, নুর আলম, মনির হাওলাদ প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর