img

কুমিল্লার তিতাসে ট্রলি উলটে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত

প্রকাশিত :  ০৭:৫৩, ০৪ ডিসেম্বর ২০২৫

কুমিল্লার তিতাসে ট্রলি উলটে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উলটে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।  

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করতে ছিলেন, এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উলটে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে যায়, এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবর শুনে আশপাশের কয়েক গ্রামের মানুষ ঘটনা স্থলে এসে নারীদের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তিতাস থানা পুলিশ  ঘটনা স্থলে গিয়েছেন।   


img

এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত :  ০৯:১৩, ১৫ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে লে: কর্নেল (অব:) হেলাল উদ্দিনকে আহবায়ক ও মোঃ আলতাফ হোসাইনকে সদস্য সচিব করেআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। 

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দলের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল হেলাল উদ্দিন (অব.)-কে আহবায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

​এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোঃ ছিদ্দিকুর রহমান-কে।

​সভায় নবগঠিত এই কমিটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবি পার্টির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।


বাংলাদেশ এর আরও খবর