img

‘১১ দলের’ সমঝোতা: সিলেট বিভাগে কোন আসনে কে প্রার্থী?

প্রকাশিত :  ০৬:২৫, ১৬ জানুয়ারী ২০২৬

 ‘১১ দলের’ সমঝোতা: সিলেট বিভাগে কোন আসনে কে প্রার্থী?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ‘১১ দলীয় জোটের’ আসন সমঝোতা হয়েছে। যদিও বৃহস্পতিবারের এই আসন সমঝোার ঘোষণাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ উপস্থিত ছিলেন না। তবে তাদের জন্য আসন বরাদ্ধ রেখেই সমঝোতার ঘোষণা দেওয়া হয়।

সমঝোতা অনুযায়ী সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দেবে জামায়াত। বাকি নয়টি আসন সমঝোতায় আসা অন্য দলগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোনো আসন দেয়নি জামায়াত। সারাদেশে এনসিপিকে ৩০টি আসন দেওয়া হয়েছে।

সিলেট বিভাগের যে ১০টি আসনে প্রার্থী দেবে জামায়াত, সেগুলো হলো—সিলেট-১ (সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি করপোরেশন), এখানে জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) জয়নাল আহমদ, সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা) মো. সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা উপজেলা) মোহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) মো. শামছ উদ্দিন, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা) আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) মোহ্ম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) মো. সায়েদ আলী ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) মো. শাহজাহান।

সিলেট বিভাগে ৫টি আসন পেয়েছে খেলাফত মজলিস। এরমধ্যে সিলেট-২ আসনে দলটির প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, সিলেট-৫ আসনে মো. আবুল হাসান, মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী, হবিগঞ্জ-২ আসনে প্রার্থী কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ ও হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের।

সমঝতোয় সিলেট বিভাগের দুটি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এরমধ্যে সুনামগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী ও মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী শেখ নূরে আলম হামিদী।

ইসলামী আন্দোলন বাংলাদেরে সাথে টানাপেড়েন চললেও সিলেটের দুটি আসন তাদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে। সেগুলো হলো- সুনামগঞ্জ-১ আসনে মো. রফিকুল ইসলাম ও হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমেদ সুহেল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। এতে জামায়াত ১৭৯ আসনে প্রার্থী দেবে। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে লড়বে। অন্য তিন দলের আসন ঘোষণা করা হয়নি।


সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চাঞ্চল্যকর রাসেল হত্যা: সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার ২

প্রকাশিত :  ০৫:৫৫, ০৮ অক্টোবর ২০২৬

রাসেল আহমদ

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে চাঞ্চল্যকর রাসেল আহমদ শাহ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) ও আব্দুস সামাদ (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, এসআরবির অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার হয়েছে। বর্তমানে থানায় আছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলাম চকবাজার এলাকায় রাসেল আহমদকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাসেলের মা রাজনা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।

মলায় অভিযুক্তরা হলেন- ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়া (৩৫)।

সিলেটের খবর এর আরও খবর