img

গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ'কের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৬:৫৬, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:১১, ১৭ জানুয়ারী ২০২৬

‘অন্ধজনে দেহ আলো’

গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ'কের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ'কের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামিয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসায় এই ফ্রি চক্ষু শিবিরটি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। 

‘অন্ধজনে দেহ আলো’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই ফ্রি চক্ষু শিবিরে ফুলবাড়ি ইউনিয়নের প্রায় ৩০০ জন গরীব দুঃখী অসহায় রোগীকে সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের ফ্রি চশমা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ৩০ জনের চোখের ছানি ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়।

ফ্রি চক্ষু শিবির চলাকালীন সময়ে পরিদর্শনে আসে ভিশন কেয়ার ফান্ডেশনের অন্যতম ট্রাস্টি ও ইউরো বাংলার সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল মুহাইমিন রাফি, লিলি ডিন, আবিদা সুলতানা লাকী, মায়মুনাহ মুনিম রিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী এহতেশামুল আলম জাকারিয়া, ফুলবাড়ি ইউনিয়ন এর বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত আসাদুজ্জামান পাপ্পু, জামিয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মুহিবুল্লাহ হুসনেগীর, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইসমাইল আহমেদ, সাবেক সভাপতি সুলেমান আহমদ, টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মামুন আহমদ।

এসময় উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ, টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও জামিয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার ব্যবস্থাপনায় এই চক্ষু শিবিরে আর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নুর, মো: দেলোওয়ার হোসেন, তালাত সিদ্দিকী, সেলিম উদ্দিন আহমদ, আবু তাহের, ফারুক মিয়া, সামছুল হক এহিয়া, খলিলুর রহমান, সুলতান হায়দার জসিম, সুহেল উদ্দিন, এম এ মুনিম জাহেদী ক্যারল। 


জাতীয় এর আরও খবর

img

নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

প্রকাশিত :  ১৪:১২, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৪৪, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন পর মন্ত্রিপরিষদ সচিব পদে পরিবর্তন আনা হলো। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। 

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন মন্ত্রিপরিষদ সচিব নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর যে প্রজ্ঞাপনমূলে ড. শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশটি আজই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগকে অনুলিপি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।