img

জগন্নাথপুরে ‘সেভেন সীডস-ইউকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশিত :  ১০:৫০, ১৮ জানুয়ারী ২০২৬

 জগন্নাথপুরে ‘সেভেন সীডস-ইউকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ‘দৃষ্টি হোক স্বচ্ছ, জীবন হোক উজ্জ্বল’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘সেভেন সীডস-ইউকে’র সহযোগিতায় এবং শেখ ইদ্রিস মিয়া ও শেখ এনায়েত হাসানের অর্থায়নে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে মোট ৩৫৭ জন রোগীকে চক্ষু বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করেন। এর মধ্যে ২৩ জন রোগীকে চোখের ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য শনাক্ত করে ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ২৯৭ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং ১৮৫ জন রোগীকে চশমা প্রদান করা হয়।

পুরো কার্যক্রম তদারকি করেন সংগঠনের ম্যানেজার সাদিকুর রহমান, ভলান্টিয়ার বদরুল ইসলাম এবং শেখ এরশাদুর রহমান।

ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতাল থেকে সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার মো. রেজাউল করীমের নেতৃত্বে ১২ জনের একটি বিশেষজ্ঞ টিম দিনব্যাপী চিকিৎসাসেবা পরিচালনা করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক সংগঠন ‘সেভেন সীডস-ইউকে’ ২০০২ সালে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ইয়েমেন, ফিলিস্তিন, সিরিয়া ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা, খাদ্য সহায়তা ও গৃহ নির্মাণ কার্যক্রম চালিয়ে আসছে। বাংলাদেশেও সংস্থাটি আর্তমানবতার সেবায় কাজ করছে। ইতিপূর্বে ছাতকের গোবিন্দগঞ্জ ও গোলাপগঞ্জের চন্দ্রপুরে চক্ষু ক্যাম্প এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অটোরিকশা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।

সংশ্লিষ্টরা জানান, গত রোববার ইংল্যান্ড থেকে প্রতিনিধি দল দেশে আসার পর এই কার্যক্রম শুরু হয়েছে। তারা দেশে অবস্থানকালে আরও বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করবেন।

সিলেটের খবর এর আরও খবর

img

আজমিরীগঞ্জে নিখোঁজের পরদিন নদীতে ভেসে উঠল গৃহবধূর মরদেহ

প্রকাশিত :  ০৭:৩৯, ২৩ অক্টোবর ২০২৬

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে আজমিরীগঞ্জের বাঁশবাজার এলাকার নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরিয়ম বিবি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে কালনী নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে নিখোঁজ হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন তাঁর সন্ধান পাওয়া যায়নি।

কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিবুর মিয়া জানান, এক বছর আগে মরিয়ম ও আমজাদের বিয়ে হয়। নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়ার পর বুধবার তাঁর মরদেহ ভেসে ওঠে।

সিলেটের খবর এর আরও খবর