img

চিঠি দিয়ে আইসিসিকে নতুন দাবি জানাল বাংলাদেশ

প্রকাশিত :  ০৬:৪৯, ২৩ জানুয়ারী ২০২৬

চিঠি দিয়ে আইসিসিকে নতুন দাবি জানাল বাংলাদেশ

আইসিসি অনেক নাটকীয়তার পর গত বুধবার  বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল, ভারতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে। তবে এরপরও বাংলাদেশ নিজেদের অবস্থান বদলায়নি। ভারতে গিয়ে বিশ্বকাপে খেলবে না বলেই জানিয়েছে বিসিবি।

\r\nতবে এবার একই কথা আবারও আইসিসিকে একটি মেইল দিয়ে জানিয়েছে বিসিবি। সেখানে যোগ হয়েছে নতুন এক দাবি। 

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়, সে অনুরোধ আইসিসিকে করেছে বিসিবি। কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে আইসিসির স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত কমিটি সেটির সুরাহা করে।
\r\nতার আগে গতকাল ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তা শেষেই তিনি সাংবাদিকদের জানান, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’
\r\nবুধবার বাংলাদেশকে নির্দেশনা দিয়ে দেওয়ার পর থেকে আইসিসি অবশ্য মুখে কুলুপ এঁটে বসেছে। এরপর থেকে আর কোনো কিছুই জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
\r\n২০২৬ বিশ্বকাপের বি গ্রুপে বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতে। প্রথম ৩ ম্যাচ কলকাতায় আর শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইতে। বাংলাদেশের আপত্তির পরও সেই সূচি বদলায়নি আর। 
\r\nএদিকে বাংলাদেশও তাদের অবস্থান থেকে নড়েনি এক পা-ও। যার ফলে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না বাংলাদেশের।

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

বিসিবির চুক্তিতে ২৮ ক্রিকেটার: কার বেতন কত

প্রকাশিত :  ১২:৪৬, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের ক্রিকেটারদের (পুরুষ) নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে । ২০২৬ সালের জন্য কার্যকর করা চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে।

বিসিবি সব মিলিয়ে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে। এ+, এ, বি, সি ও ডি।

দেখা গেছে, এবার এবার ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পাননি কোনো ক্রিকেটার।

‘এ’ ক্যটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির বেতন আট লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ধরা হয়েছে ছয় লাখ। এই ক্যাটাগরিতে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এই ক্যাটাগরির বেতন ধরা হয়েছে চার লাখ টাকা।

সব চেয়ে কম বেতনের ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন তিন লাখ। এই তালিকায় আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান সোহান।

চলতি বছরের জানুয়ারি থেকে এই বেতন কার্যকর হয়েছে, থাকবে ডিসেম্বর পর্যন্ত।


খেলাধূলা এর আরও খবর