img

কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন

প্রকাশিত :  ০৮:৫৩, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কানাইঘাটে  চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন

সিলেট জেলার কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক তরুণ খুন হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাবিল কানাইঘাট সরকারী কলেজের ছাত্র ও স্থানীয় ছাত্রদল কর্মী বলে জানা গেছে।

ছুরিকাঘাতে নাবিল হত্যার তথ্য নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ইসলাম হোসেনের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল খুন হয়।

তিনি বলেন, নিহত ও অভিযুক্ত দুজনই একই বাড়ির বাসিন্দা। সকালে বাড়ির বাথরেমে মাটি ফেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাবিলকে ছুরিকাঘাত করেন ইসলাম।

বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী জানান, ছুরিকাহত নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

img

নবীগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করায় যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড

প্রকাশিত :  ১১:৩২, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছেড়ার অভিযোগে গোলাম রসুল নামের এক প্রবাসীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। এক পর্যায়ে তিনি ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহাদুর রহমানের ছেলে এবং ইংল্যান্ড প্রবাসী।

সিলেটের খবর এর আরও খবর