img

বিজিবির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত :  ১৫:৩৭, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৪৭, ০৪ মার্চ ২০২৬

বিজিবির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা, ০৪ মার্চ ২০২৬: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে আজ বিকেলে ঢাকার নবাবগঞ্জ পার্কে অসচ্ছল ও দুঃস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি রমজান মাসে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বিজিবির ঢাকা সেক্টরের পক্ষ থেকে ১৫০ প্যাকেট, ফোর্স সাপোর্ট উইংয়ের পক্ষ থেকে ১৫০ প্যাকেট এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর পক্ষ থেকে ২০০ প্যাকেটসহ সর্বমোট ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, বিজিবি ফোর্স সাপোর্ট উইংয়ের উইং কমান্ডার কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। দেশ ও জনগণের কল্যাণে বিজিবি সর্বদা অঙ্গীকারাবদ্ধ।

জাতীয় এর আরও খবর

img

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

প্রকাশিত :  ১৩:২৮, ০৮ অক্টোবর ২০২৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগেও ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন।    

নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। একই সময়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এক দিনে প্রায় দুই হাজার রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেশে ডেঙ্গু পরিস্থিতির তীব্রতা অব্যাহত রয়েছে।