img

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত :  ০৬:৪০, ২৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৩৮, ২৩ মে ২০২৬

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। 

আজ শনিবার (২৩ মে) সকালে উপজেলার রাণীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।


বাংলাদেশ এর আরও খবর

img

রামিসার ডিএনএ টেস্টের রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর

প্রকাশিত :  ১৪:৩৮, ২৩ মে ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও নাড়িভুঁড়ি পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বৈজ্ঞানিক অনুসন্ধান শাখা থেকে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ ডিএনএ প্রতিবেদন সংগ্রহ করেন।

সেই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর থেকে ভিসেরা ও ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহ করা হয়।

তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ হয়েছে। রিপোর্টগুলো হাতে পাওয়ায় অভিযোগপত্র তৈরির কাজ চলছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।

 গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার হয়। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে।

গত বুধবার সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।