img

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

প্রকাশিত :  ১৮:৫০, ১৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:০২, ১৭ মে ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করে আমলারা অন্যায় করেছেন বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘স্বাধীনতার পর থেকে হাওড় অঞ্চল নিয়ে কোনো টেকসই বা বৈজ্ঞানিক পরিকল্পনা নেওয়া হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা বা লিজ দিয়ে হাওড় ধ্বংসের নৈরাজ্য চলছে।’

তিনি আরও বলেন, ‘হাওড়ের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির চেয়ে তিন গুণ বেশি। ভুয়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ করেন তিনি।’

হাওড়ের প্রকৃত সমস্যা ও কারণ নির্ধারণে একটি ‘স্পেশাল টাস্ক ফোর্স’ গঠনের দাবি জানান কায়সার কামাল।

অনুষ্ঠানে বক্তারা হাওড়ের কৃষক-চাষীদের দুঃখ দুর্দশা নিয়ে আলোচনা করেন।

img

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৬৬৬

প্রকাশিত :  ১৩:২৫, ১৮ জুন ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হাম উপসর্গে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৬৬৬ জনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো লক্ষণ নিয়ে ১ হাজার ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এই নতুন রোগীদের মধ্যে ১৩৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরো ৫৭৩ জন শিশু। অর্থাৎ, সামগ্রিকভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।


বাংলাদেশ এর আরও খবর